ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে বাল্য বিবাহ বন্ধ করলেন ইউএনও


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১:১৩
রাঙামাটির কাপ্তাইয়ে একটি বাল্য বিবাহের প্রস্তুতির খবর পেয়ে বন্ধ করে দিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। 
 
কাপ্তাই মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সুপার ছালে আহমেদ সেলিম জানান, গতকাল  সোমবার বিকেল ৫ টায়  ইউএনও মহোদয় এর কাছ থেকে শিলছড়িতে  একটি বাল্য বিবাহের খবর জানতে পেরে ইউএনও স্যারের নির্দেশে শিলছড়ি হাজিরটেকে গিয়ে জানতে পারি  বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী   রিজা আক্তার রিয়ার হাটহাজারী উপজেলার মদুনাঘাট এলাকায় বিয়ে ঠিক হয়েছে।  তাঁর বাবা  শিলছড়ি হাজীরটেক এলাকার মোহাম্মদ ইলিয়াস এবং মুন্নি বেগম তাঁর মেয়ের   বিবাহের প্রস্তুতি নিচ্ছেন।
 
পরবর্তীতে  মঙ্গলবার( ৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে তাঁর   দপ্তরে মেয়ে এবং তাঁর মা'র  উপস্থিতিতে  মেয়েকে ১৮ বছরের আগে  বিবাহ না দেওয়া এবং পড়ালেখা করাবে বলে মুচলেকা নেন । 
 
ইউএনও রুমন দে' জানান, আমি বিশেষ সূত্রে  জানতে পারি, শিলছড়িতে ৯ম শ্রেণীর একজন ছাত্রীকে বিবাহ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁর অভিভাবক। পরবর্তীতে বিষয়টি কাপ্তাই থানা পুলিশ এবং  মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করার পর তাদের মাধ্যমে  আজ মঙ্গলবার(৪ এপ্রিল)  মেয়ে এবং তার অভিভাবকদের ইউএনও দপ্তরে নিয়ে এনে মুচলেকা দিয়ে বাল্যবিবাহ টা বন্ধ করে দিই।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু