ভাঙ্গা শিবচর পদ্মা পার হয়ে ট্রেন যাবে ঢাকায়
দক্ষিণাঞ্চলের মানুষের বহুল কাঙ্খিত পদ্মা সেতুর পর এবার চালু হতে যাচ্ছে এই এলাকার আরেক কাঙ্খিত রেল সেবা। ইতোপূর্বে দক্ষিণাঞ্চলের মানুষ ট্রেনের সাথে খুব বেশি সম্পর্ক ছিল না। পদ্মাসেতুর পর এই অঞ্চল রেল সেবার আওতায় এসেছে। মাদারীপুর জেলার শিবচরের কোল ঘেঁষে লাইন যাবে রাজধানী ঢাকায়। মঙ্গলবার(৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের ভাঙ্গা থেকে ছেড়ে আসা রেল পদ্মাসেতু পার হয়ে মাওয়া স্টেশনে যাবে। এই খবর অনেকটাই উচ্ছাসিত শিবচরের মানুষ।
পদ্মা সেতু চালুর ৯ মাস ১০ দিনের মাথায় অপেক্ষার পালা শেষ হচ্ছে মঙ্গলবার। জীবনের প্রথম মাদারীপুরসহ দক্ষিণাঞ্চলের মানুষ রেলগাড়ি দেখবে এটি তাদের কাছে পরম পাওয়া।
একই সঙ্গে স্বল্প খরচে মানুষের যাতায়াত সুবিধা, পণ্য আমদানি-রপ্তানিতে গতি আসবে, ব্যবসা-বাণিজ্যে প্রসার ঘটবে। চাঙ্গা হবে দেশের অর্থনীতি। বিশেষ করে স্বল্প খরচে কৃষিপণ্য রাজধানীতে নিতে পারবেন ভাটি অঞ্চলের কৃষকরা। এরই মধ্য দিয়ে দেশবাসী আরও একটি মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে।
শিবচরের পদ্মাসেতু সংলগ্ন কুতুবপুর এলাকা ঘুরে দেখা গেছে, পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের পাশেই রেল লাইন। পদ্মা সেতু পার হয়েই প্রথম স্টেশন শিবচরের কুতুবপুর এলাকায় 'পদ্মা স্টেশন'। রেল লাইন ঘিরে এই এলাকার মানুষের মধ্যে উচ্ছ্বাসের শেষ নেই।
রেলপথ সংলগ্ন শিবচরের দত্তপাড়া, পাঁচ্চর, কুতুবপুর, কাঁঠালবাড়ী এলাকার স্থানীয়রা বলেন,'পদ্মাসেতুর পর ট্রেন চালু হলে যোগাযোগের আরেক দিগন্ত উন্মোচিত হবে। এই রেললাইন ঘিরে এই এলাকার মানুষ নতুন কর্মসংস্থানের স্বপ্ন দেখছে। তাছাড়া ব্যবসায়-বাণিজ্যের প্রসার ঘটবে রেল চালু হলে। দেশের বিভিন্ন স্থানে কম খরচে মালামাল পরিবহস করা যাবে। এই এলাকার কৃষিজ পন্য সহজেই বিভিন্ন স্থানে পৌছে দেয়া যাবে। তাছাড়া স্বল্প আয়ের মানুষ, শ্রমজীবিরা রেল কেন্দ্রিক নতুন কাজের সন্ধান পাবে। জংশন এলাকায় ক্ষুদ্র ব্যবসায় বা হকারি করেও জীবিকা নির্বাহ করতে পারবে। পদ্মার ঘাট বন্ধ হবার পর ঘাটের শতশত মানুষ তাদের দীর্ঘদিনের পেশা হারিয়েছে। অসংখ্য হকারশ্রেনির মানুষ আজ বেকার। তারাও রেল নিয়ে আশায় আছে। নতুন করে জীবিকা নির্বাহের জায়গা তৈরি হবে এই রেল ঘিরে।'
ভাঙ্গা স্টেশনমাস্টার মো. শাহজাহান জানান, মঙ্গলবার দুপুর ১২টায় ভাঙা স্টেশন থেকে একটি গ্যাংকার ট্রেন এবং সাত বগিবিশিষ্ট যাত্রীবাহী একটি স্পেশাল ট্রেন মাওয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় নির্ধারণ করা হয়েছে। তবে রেলমন্ত্রী মহোদয় আসবেন, তিনি এখানে ব্রিফ করতে পারেন। সে ক্ষেত্রে ট্রেন ছাড়তে কিছুটা বিলম্ব হতে পারে। আগে গ্যাংকার ট্রেন ছাড়া হবে, তার পরে স্পেশাল ট্রেন যাত্রা করবে। যাত্রীবাহী হলেও এই স্পেশাল টেনে কোনো যাত্রী থাকবে না।
শুধু মন্ত্রী মহোদয়, রেল লিংক প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা এবং বিশেষ অতিথিরা থাকবেন। মাওয়া পৌঁছানোর পর সেখান থেকে মন্ত্রী মহোদয়সহ অতিথিবৃন্দ সড়কপথে ঢাকায় ফিরে যাবেন। ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছাতে কত সময় লাগবে জানতে চাইলে ভাঙ্গা স্টেশনমাস্টার মো. শাহজাহান বলেন, কতটা গতিতে চালানো যাবে এবং চালক কতটা গতিতে ট্রেন চালাতে পারবেন; তার ওপর নির্ভর করছে ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে মাওয়া স্টেশনে পৌঁছাতে কতটা সময় লাগবে।
তবে আমাদের ধারণা— দুই ঘণ্টার মতো লাগতে পারে।’ তিনি আরও বলেন, ‘ট্রেন দুটি মাওয়া স্টেশনে পৌঁছানোর পর গ্যাংকার ট্রেন ওখানেই থেকে যাবে; আর স্পেশাল ট্রেনটি মাওয়া থেকে পুনরায় ভাঙ্গা স্টেশনে আসবে।
এমএসএম / এমএসএম
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ
বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই
মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল
কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী
মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২
Link Copied