ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

পদ্মারচরে কোটি টাকার অবৈধ চায়না দোয়ারী, মৎস্যসম্পদ ধ্বংসের শঙ্কা


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ১:৩৩
কারেন্ট জাল ব্যবহার বন্ধে হিমশিম খাচ্ছে মৎস্য বিভাগ ও প্রশাসন। এরই মধ্যে যোগ হয়েছে মাছ শিকারের ভংয়কর ফাদ চায়না দোয়ারী (ম্যাজিক জাল নামে পরিচিত)। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মানদী বিভিন্ন পয়েন্টে নতুন চর জেগেছে। আর সেই চরেই অবৈধ চায়না দোয়ারীর সয়লাভ। সরেজমিনে দেখা যায়, পদ্মার বিভিন্ন পয়েন্টে ছোট-বড় অসংখ্য নতুন চর জেগেছে। আর সেই চরেই বিভিন্ন জেলা থেকে আসা শত শত জেলে এবং স্থানীয়রা এই চায়না দোয়ারী পেতে রেখেছে। এসব চায়না দোয়ারীতে নির্বিচারে মারা পরছে পোনাসহ সব ধরনের মাছ, আটকা পরছে বিভিন্ন রকমের ছোট-বড় মাছের পোনা, জলজ প্রাণী,কীট পতঙ্গ। এর ফলে দেশি প্রজাতির মাছের বিলুপ্তের আশঙ্কা রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন জেলের সাথে কথা বলে জানা গেছে- গত কয়েক বছর ধরে তারা প্রতিনিয়তই পদ্মাসহ বিভিন্ন খালে,বিলে তারা চায়না দোয়ারীতে মাছ শিকার করেন। একটা চায়না দোয়ারী ৮ থেকে ৯ হাজার টাকা দামে কিনে আনেন তারা। মাছও আটকা পরে অনেক বেশি। জেলেরা আরও জানান- লোন,ধার দেনা করে এসব নিষিদ্ধ জাল কিনেছেন, এখন এই দোয়ারী দিয়ে মাছ না মারলে ক্ষতির মুখে পরবেন তারা।
 
নাম প্রকাশে অনিচ্ছুক পদ্মায় চায়না দোয়ারীতে মাছ শিকার করতে আসা মানিকগঞ্জের ঘিওর থানার বাঠইমুরি গ্রামের এক জেলে জানান, প্রশাসন যখন অভিযান দেয়, তার ঘন্টাখানেক আগেই আমরা জেনে যাই। মাসিক করা আছে, আমাদের তেমন সমস্যা হয় না।
নাম প্রকাশে অনিচ্ছুক ভাওয়ারডাঙ্গী গ্রামের এক বাসিন্দা জানান, মৎস্য কর্মকর্তারা আন্ধারমানিক খেয়াঘাটে আসেন,ট্রলারে উঠে ঘন্টাখানেক পর চলে যান। তারা কি কারনে কেন আসেন, আমরা জানিনা। তাছারা অন্য এলাকার লোকজন এই এলাকায় মাছ যেন মাছ না মারে, এটাও বলে গেছেন।
রামকৃষ্ণপুর ইউনিয়নের বকচর গ্রামের বাসিন্দা মাসুদুর রহমান বলেন, পদ্মানদীতে এবং খালে বিলে যেভাবে চায়না দোয়ারী দিয়ে যেভাবে নির্বিচারে মাছ শিকার করছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যেই দেশি প্রজাতির মাছ বিলুপ্তের আশঙ্কা রয়েছে। এখনই পদক্ষেপ না নিলে বর্তমান সরকারের দেয়া মৎস্য বিভাগের সকল উন্নয়ন কর্মকান্ড ক্ষতিগ্রস্থ হবে। এছারাও পদ্মাপাড়ে জিও ব্যাগ ফেলে যে বেড়িবাধ হয়েছে, সেখানেও বাঁশ দিয়ে ছিদ্র করে চায়না দোয়ারী পাতার কারনে ভাঙন হুমকিতে আছি আমরা।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, চায়না দোয়ারী এমনভাবে বিস্তৃত হয়েছে যে, প্রতি ঘড়ে তল্লাশি করলে দু চারটা চায়না দোয়ারী পাওয়া যাবে। এই অবৈধ চায়না দোয়ারী বিরুদ্ধে অভিযানে আমরা হিমশিম খাচ্ছি। উপজেলা মৎস্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া আছে, তারা নিয়মিত অভিযান করবে।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় ৯ উপজেলায় একযোগে সাঁড়াশি অভিযান, বিপুল অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

ঘিওরে নৌকার হাট জমজমাট ব্যস্ত নৌকা শিল্পে সাথে জড়িত কারিগররা

লাকসামে তিন -শিশুকে যৌন নিপীড়ন অভিযুক্ত মকবুল গ্রেফতার

নওগাঁ-৬ আসনের এমপি রেজুর নিজস্ব অর্থায়নে আত্রাই ও রানীনগরে নির্মিত হচ্ছে পুলিশ বক্স

লাকসামে রেলওয়ে শ্রমিক ও কর্মচারীদল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

সিংড়ায় ১৯৮১ সালে খননকৃত গ্যাসকুপ, রাতারাতি বন্ধ, হাজারো প্রশ্ন!

মহারশি নদীর বন্যার স্থায়ী সমাধানে তিন মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ নেওয়া হবেঃ ত্রাণ প্রতিমন্ত্রী

জাল দলিলে নামজারির অভিযোগ থাকা ভূমি কর্মকর্তা পুরস্কৃত, মদনে সচেতন মহলে ক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ

মোহনগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পদ শূন্য

বিশ্ব বাঘ দিবস আজ: সুন্দরবনে বাঘের সংখ্যা বেড়ে ১২৫, প্রযুক্তিনির্ভর সুরক্ষায় আশার আলো

আশুলিয়ার বেশিরভাগ সড়ক-মহাসড়ক গিলে ফেলেছে ব্যাটারিচালিত রিকশা

ভূরুঙ্গামারীতে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাগাছসহ মাদক কারবারি গ্রেফতার