ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

এবার বঙ্গবন্ধুর নাম বিকৃত করেছে নোমান গ্রুপ


সাজেদা হক       photo সাজেদা হক
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৩:১২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম বিকৃত করেছে নোমান গ্রুপ। বিকৃত করে তারা ‘মুজিব’কে মুইব লিখেছে। দৈনিক সকালের সময়ে পাঠানো এক নোটিশে তারা এই বিকৃত করেছে। 

জাল দলিলে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ থাকা নোমান গ্রুপ ২৮ মার্চ সকালের সময়ে একটি নোটিশ পাঠান। গত ১২ মার্চ সকালের সময়ে প্রকাশিত ‘অস্তিত্বহীন নোমান নিট কম্পোজিট মিলস লিমিটেড, অগ্রণী ব্যাংক দিল ৫০০ কোটি টাকা’ শিরোনামের সংবাদের প্রতিবাদে পাঠানো লিগ্যাল নোটিশে তারা বঙ্গবন্ধুর নাম বিকৃত করেন। নোটিশের দ্বিতীয় প্যারায় শেষ থেকে উপরের দিকে ৪ নম্বর কলামে তারা একটি পুরস্কারের নাম লেখেন ‘বঙ্গবন্ধু শেখ মুইব এক্সপোর্ট ট্রফি’। সম্পূর্ণ সজ্ঞানে, সচেতনভাবে ইচ্ছে করেই মুজিব এর স্থলে ‘মুইব’ লিখেছেন নোমান গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলামের পরামর্শে আইনজীবী এনায়েত বাতেন রাসেল। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব এক্সপোর্ট ট্রফি’ ব্যবসায়ীদের জন্য গৌরবের। এই নাম কোনোক্রমেই ভুল হওয়ার কথা নয়। পুরো নোটিশটি ইংরেজিতে লেখা এবং অন্য কোনো বাক্য বা শব্দে ভুল হয়নি। তার মানে ইচ্ছে করেই মুজিবের স্থলে ‘মুইব’ লিখেছে নোমান গ্রুপ।

এমএসএম / এমএসএম

রাজধানীতে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ছাত্রদলের সতর্ক অবস্থান

অন্ধকার থেকে আলোর পথে ৩৫০ মানুষ, চোখে নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দিল ছওয়াব

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত

রাজউকের অভিযানে জিয়া স্মরণীতে দুই নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মিটার জব্দ

ছাতারপুলে মেরুল ব্রিজ নির্মাণ ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নবগঠিত কমিটির শীর্ষ নেতাদের শুভেচ্ছা বিনিময়

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে জিয়াউর রহমানের মাজারে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

শহীদ জিয়ার মাজারে ভ্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বরের বিপ্লব থেকে ’২৪-এর গণঅভ্যুত্থান: এক দীর্ঘ সংগ্রামের গল্প

ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে সাইফুল আলম নীরবের শ্রদ্ধা নিবেদন

শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট: স্ট্যান্ডার্ড গ্রুপ

কারাগারে থেকেও ডেমরায় মাদক সাম্রাজ্য নিয়ন্ত্রণ করছে খিলগাঁওয়ে গ্রেপ্তার হওয়া নাঈম