ইবি উপাচার্যের অডিও ফাঁস শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অপমানজনক: শাপলা ফোরাম
সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের 'কন্ঠ সদৃশ' একাধিক অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এসব অডিও ফাঁসের ঘটনা শিক্ষক-শিক্ষার্থীসহ স্টেকহোল্ডারদের জন্য বিব্রতকর এবং অপমানজনক বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম। মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শাপলা ফোরামের নেতাকর্মীরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান। তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ আবদুস সালাম-এর বেশ কয়েকটি কন্ঠসদৃশ অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্যাম্পাসে একধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ‘শাপলা ফোরাম' প্রচারিত অডিওগুলোর বিষয়বস্তু নিবিড়ভাবে পর্যালোচনা করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, এগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রসহ স্টেকহোল্ডারদের জন্য একই সঙ্গে বিব্রতকর এবং অপমানজনক। বঙ্গবন্ধুর আদর্শে অনুসারী শিক্ষকমন্ডলী 'বঙ্গবন্ধু বঙ্গবন্ধু' জিকির করেন বলে তিনি মন্তব্য করেছেন যা আদর্শিক জায়গা থেকে খুবই আপত্তিকর। এককথায় অডিওগুলো বিশ্ববিদ্যালয়ের জন্য এক প্রকার ইমেজ সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে বলে আমরা মনে করি।
তিনি আরও বলেন, উপাচার্যের 'কন্ঠসদৃশ' অডিওগুলো বিশ্লেষণ করে দেখা যায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের নিয়ে আপত্তিকর কথা বলেছেন। বিশ্ববিদ্যালয়টিকে দোযখের সঙ্গে তুলনা করেছেন। এমনকি শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনি প্রশ্নপত্র ফাঁস ও আর্থিক লেনদেন করেছেন মর্মে অনুমিত হয়। বিষয়গুলো 'শাপলা ফোরামে'র নীতি-আদর্শের বিরোধী হওয়ায় আমরা অডিওগুলো পর্যালোচনা করে স্ক্রিপ্ট তৈরি করার জন্য একটি উপ-কমিটি গঠন করা হয়।
তিনি বলেন, সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক একপ্রস্থ চিঠি উপাচার্যের নিকট পৌঁছে দেওয়া হয়েছে। উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট অডিওসমূহের কথোপকথন তাঁর নিজস্ব মনে করলেও লিখিতভাবে তাঁর অবস্থান ব্যাখ্যা করতে সম্মত হননি। তারপরও ‘শাপলা ফোরাম’ সতর্ক পর্যবেক্ষণ অব্যাহত রেখেছে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহে নিরবিচ্ছিন্ন শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সরকার যখন সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তখন উপাচার্যের কন্ঠসদৃশ এধরনের অপ্রাসঙ্গিক ব্যক্তিগত আলাপ জনসম্মুখে উঠে আসায় বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা তৈরি হয়েছে। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপর্যুক্ত বিষয়ে অনতিবিলম্বে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি অধ্যাপক ড. মামুনুর রহমান, সহ-সভাপতি অধ্যাপক ড. শেলীনা নাসরীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মাহবুবর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. আনিছুর রহমান। এছাড়াও ফোরামের সদস্য অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, অধ্যাপক ড. মিয়া মো. রাসিদুজ্জামান, অধ্যাপক ড. রবিউল হোসেন, ড. হোসাইন মো. ফারুকী, ড. সাদেক আলী এবং ড. শাহেদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি "ফারাহ জেবিন", "মিসেস সালাম" ও "আল বিদা" নামে পৃথক তিনটি ফেসবুক আইডি থেকে উপাচার্যের কণ্ঠ সদৃশ একাধিক অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওগুলোতে নিয়োগ বোর্ড, চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেন ও শিক্ষক, কর্মকর্তা-কর্মচারির নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে উপাচার্যকে কথা বলতে শোনা যায়। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ১৭ই ফেব্রুয়ারি ইবি থানায় জিডি করা হয়। এছাড়া গত ২০ ফেব্রুয়ারি গোপন ডিভাইসের খোঁজে উপাচার্যের কার্যালয়ে ও বাসভবনে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়া গত ২৩ ফেব্রুয়ারি উপাচার্যের একান্ত সচিব আইয়ূব আলীকে অব্যাহতি দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
আন্তর্জাতিক জার্নাল র্যাঙ্কিংয়ে দেশের সেরা বাকৃবির ‘জাভার’, এশিয়ায় দশম
বিশ্বকাপ ফুটবলের মহোৎসবে মাতোয়ারা গণ বিশ্ববিদ্যালয়
মালয়েশিয়াতে পড়ার সুযোগ কুবি শিক্ষার্থীদের, আবেদন শুরু আজ
বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম গবি শাখার সভাপতি ইমরান, সম্পাদক তুহিন
গণ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হলো মেডিকেল সেন্টার
ছয় দফা মেধাতালিকার পরও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ফাঁকা ১১০ আসন
ডিআইইউতে ১ম বারের মতো ব্যাবসায় শিক্ষা শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হতে যাচ্ছে 'ক্যারিয়ার লঞ্চপ্যাড ১.০'
অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রত্যয় পবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের
নতুন বাজেটে কুবি শিক্ষার্থীদের মাথাপিছু বরাদ্দ ১ লাখ ২৩ হাজার টাকা
এইচএসসি-আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন বাজেট পাবিপ্রবির
বিশ্বকাপ মিশন শুরুর আগেই উল্লাস, আকাশি-সাদায় মাতল কুবি ক্যাম্পাস