ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৩:৩৭

 ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় মো: আকতারুল ইসলাম (৩১) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারান্ডাদেশ প্রদান করা হয়। মঙ্গলবার ঠাকুরগাঁও বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো: গোলাম ফারুক এ রায় প্রদান করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১২ সালের ২২ এপ্রিল সদর উপজেলার রুহিয়া থানার ঘনিমহেশপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে মো: আকতারুল ইসলাম (৩১) একই গ্রামের ওই নারী (২৭) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে ওয়াপদা অফিসের সামনে নিয়ে যায়। পরে তাকে ফুসলিয়ে উত্তরা বাজার এলাকায় একটি বাড়িতে নিয়ে ৩ দিন আটকে রেখে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষন করে। ওই দিনই পাশ^বর্তী আটোয়ারী উপজেলার কিসমত রেল ঘুন্টি এলাকায় ওই নারীকে দাঁড় করিয়ে কৌশলে পালিয়ে যায় আকতারুল। আকতারুলের বাড়িতে গিয়ে বিয়ের দাবি করলে বাড়ির লোকজন ওই নারীকে মারপিট করে বের করে দেয়। এ ঘটনায় ১২ সালের ১লা মে ওই নারীর পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় আকতারুলসহ ৭জনকে অভিযুক্ত করে এ মামলাটি দায়ের করেন। ওই বছরের ১৫ জুলাই মামলার তদন্তকারী কর্মকর্তা রুহিয়া পুলিশ ফাড়ির এস,আই মোা: মশিউর রহমান মামলার চুড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেন।    

অবশেষে দীর্ঘ বিচারান্তে এ মামলায় আকতারুল ইসলামের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করলো আদালত। মামলায় অন্যান্য আসামীদের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত