ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

দুমকিতে লুর্থ্যারান হেলথ কেয়ারের পরিচালকের অপসারণের দাবিতে কর্মচারীদের মানববন্ধন


ওবায়দুর রহমান, দুমকি photo ওবায়দুর রহমান, দুমকি
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৩:৩৮
পটুয়াখালীর দুমকিতে বিদেশি এনজিও চালিত লুর্থ্যারান হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক হেলেন রেমার বিরুদ্ধে অন্যায়, অনিয়ম ও অবিচারের অভিযোগ এনে মানববন্ধন চালিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠানের কর্মচারীরা।
৪এপ্রিল মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লুর্থ্যারান হেলথ কেয়ারের উত্তর গেটে থানাব্রীজ- জামলা সড়কের পাশে কর্মচারীরা উক্ত মানববন্ধন ও অবস্হান কর্মসূচি পালন করে। এসময় ভুক্তভোগীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, মোঃ জসিম উদ্দিন, নিচিন্তা মন্ডল ও নমিতা রানী শীল প্রমূখ। এসময় বক্তারা বলেন, লূর্থ্যারান হেলথ কেয়ারের সর্ব ঘোষিত নির্বাহী পরিচালক হেলেন রেমা স্টাফদের বিরুদ্ধে অন্যায় ভাবে মামলা, হামলা, হয়রানি, অবিচার তথা বিনাকারনে জোরপূর্বক বকেয়া বেতননাদি
পরিশোধ না করেই চাকরি থেকে বাদ দিতেছেন। প্রায় ১০ মাস যাবৎ ৫১ জন কর্মচারী অনাহারে অর্ধাহারে বেতন ছাড়া চাকরি করে আসছি। প্রতিবাদ করায় ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে এবং ৩ জনকে বেতন ভাতাদি পরিশোধ না করেই চাকরি থেকে বরখাস্ত করেছে। আমরা বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। আমাদের দাবি-দাওয়া ও পরিচালক হেলেন রেমার অপসারন না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।
এ বিষয়ে পরিচালক হেলেন রেমার সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ