ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

র‌্যাব হেফাজতে নির্যাতনে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণে জেসমিনের মৃত্যু


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ৪-৪-২০২৩ দুপুর ৩:৫৩

র‍্যাব হেফাজতে নির্যাতনে নয়, মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে সুলতানা জেসমিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন তার মরদেহের ময়নাতদন্তকারী টিমের প্রধান রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অধ্যাপক   ডা. কফিল উদ্দিন।

 এর আগে রোববার বিকেলে জেসমিনের ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করেন ডা. কফিল।

ডা. কফিল উদ্দিন বলেন, আমরা ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি। প্রতিবেদনে পেয়েছি জেসমিনের মৃত্যুর কারণ শক। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে শক হয়েছে। মস্তিষ্কের ভেতরে যেখানে রক্তনালির সংযোগস্থল আছে, সেখানে রক্তনালির একটা অংশ ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়েছে। আর সেই রক্তক্ষরণের কারণে তিনি শকে চলে গেছেন। এ কারণেই মৃত্যু হয়েছে।

তিনি আরো যোগ করেন , আমরা দুটো জখম পেয়েছি। একটা হচ্ছে কপালের বাঁ পাশে। যেটা ছোট। এটার সাইজ হচ্ছে ২.৫ সেন্টিমিটার। এক ইঞ্চিরও কম। এটা ঘষা লাগলে যেমন হয়, এ রকম। আর একটা ছোট জখম পেয়েছি ডান হাতের কনুইয়ের ভেতর দিকে। এখানে একটা ফোলা জখম আছে। যেটার সাইজ হচ্ছে ২ সেন্টিমিটার। আমার বলেছি, ক্যানোলার জন্য হয়েছে।

আমরা চূড়ান্ত মতামতে উল্লেখ করেছি, যে জখমগুলো আছে সেগুলো মৃত্যুর জন্য যথেষ্ট নয়। মৃত্যু হয়েছে শকে। শক হয়েছে মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির