নোয়াখালীতে ভুয়া ডাক্তারকে লাখ টাকা জরিমানা করল প্রশাসন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে এক ভুয়া ডাক্তারকে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ভুয়া ওই ডাক্তারের নাম আব্দুর রহমান (২৪)। তিনি উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের আইছপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের ঈদগাঁ আমিন বাজারে সনদ ব্যতীত ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে তাকে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিএমডিসির ডাক্তারি সনদ ব্যতীত চিকিৎসা দেওয়ার অভিযোগ উপজেলার ঈদগাঁ আমিন বাজারে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় অভিযোগের সত্যতা পেয়ে ভুয়া ডাক্তার আব্দুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে তাকে ভব্যিষতের জন্য সতর্ক করা হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শফিকুর রহমান এবং সোনাইমুড়ী থানা পুলিশের একটি দল।
এমএসএম / এমএসএম
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২