টাঙ্গাইল পৌর ভবনে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকাজের উদ্বোধন
টাঙ্গাইল পৌর ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণকাজ শুরু হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর পৌর ভবনের সামনে এ নির্মাণকাজের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌরসভার সচিব শাহনেওয়াজ পারভীন, প্যানেল মেয়র তানভীর ফেরদৌস নোমান, কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন বাদশা, আব্দুল্লাহেল ওয়ারেছ হুমায়ুন, মো. সাইফুল ইসলাম, মো. রুবেল মিঞা, সাহীদুল হক স্বপন, মো. আসাদুজ্জামান প্রিন্স, উল্কা বেগম প্রমুখ।
পৌর মেয়র এসএম সিরাজুল হক আলমগীর জানান, শিল্পী দুলাল পাল এ ভাস্কর্য তৈরি করবেন। তিন ফুট বেদির ওপর ১২ ফুট উচ্চতার বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হবে। এতে প্রায় ২০ লাখ টাকা ব্যয় হবে। পৌরসভার নিজস্ব তহবিল থেকে এটি নির্মাণ করা হচ্ছে। আগামী তিন মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ হবে।
এমএসএম / জামান
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল
শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা
তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিদায় উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়