ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

ডাকাতির প্রস্তুতিকালে নোয়াখালীতে ৩ ডাকাত গ্রেফতার


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৪-৪-২০২৩ বিকাল ৬:১৪

নোয়াখালীল সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে সুধারাম মডেল থানার পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও দুটি পাইপ জব্দ করে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলো, নোয়াখালী পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের ছিদ্দিক উল্যাহ মাষ্টার বাড়ির মো.জসিম উদ্দিনের ছেলে মো. বেলাল হোসেন রতন (২৩) একই বাড়ির মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো.কাজী নুরুল হুদা (২৬) ও সেনবাগ উপজেলার দক্ষিণ গরুকাটা গ্রামের হাজী হারিজ মিয়ার বাড়ির মো.মফিজুর রহমানের ছেলে মো.আলম ওরফে আমির (২৮)।
 
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে,গতকাল সোমবার গভীর রাতে উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।    
 
এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল সোমবার রাতে কয়েকজন ডাকাত বিভিন্ন জায়গা থেকে এসে ডাকাতির উদ্দেশ্যে সদর উপজেলার  ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের নিরঞ্জনপুর এলাকায় সংঘবদ্ধ হয় বলে জানতে পারে পুলিশ।  তাৎক্ষণিক সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০/১২ জন ডাকাত দৌঁড়ে পালানোর চেস্টা করলে পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করে।

এসপি আরো জানায়, এ ঘটনায় মামলা নেওয় হয়েছে।  ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়।  

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত