নবজাতক শিশুর পা পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৩
মানিকগঞ্জের সিংগাইরে ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারে নবজাতক শিশুর পা পোড়ানোর ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ডা. কেরামত আলী হাসপাতাল অ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের নার্স শিরিনা আক্তার, আয়া দিপালী রানী দাস ও ক্যাশিয়ার জাহিদ খান।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম জানান, গত ১৮ মার্চ রাত আড়াইটার দিকে ডা. কেরামত আলী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সিংগাইরের নাজিরপুর এলাকার শুকুর আলীর স্ত্রী তাজ নাহারের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নবজাতক শিশুটি কান্না না করায় তাকে সনাতন পদ্ধতিতে হিট দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় অতিরিক্ত হিটে নবজাতকের দুই পা পুড়ে যায়। এ ঘটনায় নবজাতক শিশুর বাবা শুকুর আলী চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন। পরে অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়। মামলার প্রধান আসামি ডা. মাহমুদা পারভীন সাকিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied