ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা


 আনিছুর রহমান আনিছ photo আনিছুর রহমান আনিছ
প্রকাশিত: ৪-৪-২০২৩ রাত ১১:২৫
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সোহেল কিরণ (৩৩) নামের এক সাংবাদিককে কলি বাহিনীর সন্ত্রাসীরা কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে।  মঙ্গলবার (০৪ এপ্রিল) রাত পৌনে ১০ টার দিকে উপজেলার কাঞ্চন বাজার এলাকায় এই ঘটনা ঘটেছে। 
 
সোহেল কিরণকে মুমূর্ষ অবস্থায় প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ভুলতা আল রাফি হাসপাতালে ভর্তি করা হয়।
 
সোহেল কিরণ উপজেলার কাঞ্চন এলাকার আব্দুল হান্নান ছেলে। সোহেল কিরণ বাংলা টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
 
সোহেল কিরনের ভাই সাহেল মাহমুদ জানান,  সোহেল কিরণ তার বন্ধু সাইফুল ইসলামকে নিয়ে মঙ্গলবার তারাবি নামাজের পর রাত পৌনে দশটার দিকে কাঞ্চন বাজারে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন । এ সময় কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ কয়েকজন সন্ত্রাসী মিলে সোহেল কিরণ ও তার বন্ধু সাইফুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সাইফুল ইসলামকে এলোপাথারিভাবে পেটাতে থাকে। এ সময় সোহেল কিরণ ওই সন্ত্রাসীদের বাধা দেয়। এক পর্যায়ে সোহেল কিরণকে সন্ত্রাসী আফজালসহ হামলাকারীরা চর থাপ্পর মারতে থাকে। পরে আফজালের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সোহেল কিরণকে হত্যার উদ্দেশ্যে তার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা ঘটনাস্থল ত্যাগ  করে পালিয়ে যায়।
 
সাহেল মাহমুদ আরো জানান, আফজালসহ কলি বাহিনী সন্ত্রাসীরা এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক ব্যবসা, জমি দখল থেকে শুরু করে নানা অপরাধমূলক কর্মকান্ড ঘটিয়ে আসছে। আর আফজালসহ কলি বাহিনীর সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলা টিভিতে একাধিকবার সংবাদ পরিবেশন করেছেন। আর ওই সংবাদ পরিবেশন কে কেন্দ্র করেই তার ভাই সোহেল কিরণকে ওই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়।
 
রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলিম বলেন, সাংবাদিকের উপর হামলাকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও উপযুক্ত বিচার না হলে সাংবাদিক সমাজের পক্ষ থেকে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহৎ আন্দোলন ঘোষণা দেওয়া হবে।
 
ঘটনার সত্যতা স্বীকার করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, কলি বাহিনীর সন্ত্রাসী আফজালসহ হামলাকারীদের গ্রেফতারে পুলিশ মাঠে নেমেছে। যেকোনো মূল্যে তাদের গ্রেপ্তার করা হবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের