ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাই লেকে পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ১২:২

কাপ্তাই লেকে পানির পরিমাণ কমে যাওয়ায় রাঙামাটির পার্বত্য জেলার কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে এসেছে। পানির উপর নির্ভরশীল এই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট হতে ২শত ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও বর্তমানে একটি ইউনিট হতে দৈনিক মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।

গত মঙ্গলবার কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,   রুলকার্ভ অনুযায়ী বছরের এই সময়ে কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৮৭ দশমিক ৮০ ফুট এমএসএল (মীন সী লেভেল)। কিন্তু কাপ্তাই হ্রদে বর্তমানে পানি আছে ৭৬ ফুট এমএসএল। যেখানে ১১ দশমিক ৮ এমএসএল পানি কম রয়েছে। এছাড়া কাপ্তাই হ্রদে পানি ধারন ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। পানি যদি ৬৬ এমএসএলের নিচে নেমে যায়, তবে তাকে বিপদসীমা হিসেবে ধরা হয়ে থাকে।

বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়,  এই কেন্দ্রের ৫টি ইউনিট সচল থাকলেও পানির অভাবে ৪টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না। ১নং ইউনিট দৈনিক মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ভারী বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত কাপ্তাই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক হবে না বলে প্রকৌশলীরা জানান।

এমএসএম / এমএসএম

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু

শালিখায় বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

অভয়নগরে বাগান থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার

কোনাবাড়িতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক শিক্ষার্থীর মৃত্যু

মনপুরার ফকির হাটে নিষিদ্ধ ইয়াবাসহ এক ব্যবসায়ী আটক

রাঙ্গামাটিতে সাংবাদিকদের নিয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু