ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ের বক্ষব্যাধী ক্লিনিকের মাঠে নির্মাণ সামগ্রী, বিপাকে রোগী ও স্বজনেরা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ১:৯

ঠাকুরগাঁও পৌর শহরের সত্যপীর ব্রিজ সংলগ্ন “বক্ষব্যাধী ক্লিনিক” এর মাঠে রাস্তা নির্মান কাজের বিভিন্ন মালামাল রাখায় রোগী ও তাদের স্বজনেরা সমস্যায় পরেছেন। সরেজমিনে গিয়ে দেখা যায় সিপিসিএল নামক ঠিকাদারী প্রতিষ্ঠান মাঠজুড়ে ইট, খোয়া, বালুসহ অন্যান্য সামগ্রী রেখেছেন।
কয়েকজন রোগী জানান, বক্ষব্যাধী ক্লিনিকে যক্ষা তথা শ্বাসকস্টের রোগীরা চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এক্ষেত্রে ইট, খোয়া, বালু থেকে সৃষ্ট ধুলোবালি রোগীদের নাকে-মুখে প্রবেশ করে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এছাড়াও আশ পাশের এলাকার শিশুরা ওই মাঠটিতে নিয়মিত ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা করলেও বর্তমানে কয়েকমাস মালামালগুলো দিয়ে পুর্ন থাকায় খেলাধুলা করতে পারছে না।
রাস্তার কাজ করা ঠিকাদারী প্রতিষ্ঠান প্রগতি কনসালটেন্ট লিমিটেড (সিপিসিএল)’র কর্মকর্তা মো: সাব্বির বলেন, উপজেলা গেট থেকে বিআখড়া স্কুল পর্যন্ত রাস্তার কাজ চলছে। মাঠে নির্মাণ সামগ্রীর মালামাল রাখতে লিখিত অনুমতি নেয়া হয়নি; তবে মৌখিক অনুমতি পেয়ে এখানে মালামাল রেখেছি। রোগীদের যাতে করে সমস্যা না হয় সে কারনে আমরা দিনে, নামাজের সময় কাজ বন্ধ রাখি। রাতে কাজগুলো করে থাকি।
এ বিষয়ে ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা: শুভেন্দু কুমার দেবনাথ বলেন, এখানে মালামাল রাখার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখছি। আমরা তাদেরকে বলেছি আমাদের রাস্তাটা ভাঙ্গা কাজ শেষে রাস্তাটি করে দিবেন এবং মাঠের যেটুকু ক্ষতি হবে সেটা ঠিক করে দিবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা: নুর নেওয়াজ আহমেদ বলেন, এ বিষয়ে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান বক্ষব্যাধী ক্লিনিকের মাঠে নির্মাণ সামগ্রীর মালামাল রাখার জন্য স্বাস্থ্য বিভাগ বা সংশ্লিষ্ট কোন কর্তৃপক্ষের কাছে অনুমতি নেয়নি। তাদের সেখানে মালামাল রাখতে বাধা করা হলেও তারা শোনেনি। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত