হাটহাজারীতে সোনালী ব্যাংকের সাথে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত
চট্টগ্রামের হাটহাজারীতে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের আওতায় প্রশিক্ষণার্থীদের টিউশন ফিসহ অন্যান্য ফিস বা চার্জ পরিশোধের জন্য সোনালী ব্যাংক লিমিটেড এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর মধ্যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ এপ্রিল)এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রাম এর অধ্যক্ষ মো: শামসুল আলম
সোনালী ব্যাংক লিমিটেড হাটহাজারী শাখার কর্মকর্তা হিমেল কুমার দেব সঞ্চালনায়, স্বাগত বক্তব্য রাখেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-উত্তর, চট্টগ্রাম এর ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিঃ এর জেনারেল ম্যানেজার'স আগ্রাবাদ শাখা,চট্টগ্রাম জেনারেল ম্যানেজার মোঃ মুসা খাঁন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল এর অতিরিক্ত পরিচালক ড. অরবিন্দ কুমার রায় এবং সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস, চট্টগ্রাম-উত্তর, চট্টগ্রাম এর এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহবুবুল হক প্রমুখ।
চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রাম এর অধ্যক্ষ মো: শামসুল আলম।
এ সময় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, হাটহাজারী, চট্টগ্রাম এর সিনিয়র ইনস্ট্রাকটর, অন্যান্য ইন্সট্রাকটরবৃন্দ এবং সোনালী ব্যাংক লিমিটেড এর পক্ষে এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাহবুবুল হক হাটহাজারী শাখার ম্যানেজার যাদব চন্দ্র দাস ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস