ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী ধর্ষনের শিকার : ধর্ষক গ্রেফতার
ঠাকুরগাঁও সদর উপজেলার মালিগাঁও বিশ^াসপুর গ্রামের ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়। রোববার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক মো: নুর হোসেন (৩৫) কে গ্রেফতার করে।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার ফুটকিবাড়ী গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে নুর হোসেন ভগদগাজী উচ্চ বিদ্যালয়ের ওই স্কুলছাত্রীকে স্কুলে যাতায়াতের সময় প্রায় কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। এ অবস্থায় গত ২৬ মার্চ রাতে পরিবারের লোকজন না থাকার সুবাধে ওই স্কুল ছাত্রীর বাড়িতে যায় নুর হোসেন। এ সময় ছাত্রীটিকে ফুসলিয়ে বিয়ের প্রস্তাবসহ বিভিন্ন প্রলোভনে তার বাড়িতে নিয়ে ধর্ষন করে। পরদিন ওই স্কুলছাত্রী বিষয়টি তার মাকে জানায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ বিষয়ে দীর্ঘদিন আপোস-মিমাংসায় ব্যর্থ হয়ে গত রোববার নুর হোসেনকে আসামী করে এ মামলাটি দায়ের করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ