ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

তাড়াশে একীভূত শিক্ষা প্রকল্প নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


তাড়াশ প্রতিনিধি photo তাড়াশ প্রতিনিধি
প্রকাশিত: ৫-৪-২০২৩ দুপুর ৪:৪
সিরাজগঞ্জের তাড়াশে প্রতিবন্ধী শিশুদের জন্য একীভূত শিক্ষা প্রকল্প  নিয়ে বিদ্যালয় পর্যায়ে  উন্নয়ন পরিকল্পনায় প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা  নিশ্চিতকরণে শিক্ষা কর্মকর্তা  ও প্রধান শিক্ষকদের সাথে আলোচনা  সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল বুধবার  সকালে  গন উন্নয়ন কেন্দ্র (জিইউকে)'র  ইনক্লুসিভ এডুকেশন প্রকল্পের আয়োজনে ও সাইটসেভারস এর সহযোগিতায় উপজেলা  শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে শিক্ষা কর্মকর্তা, সহকারী  শিক্ষা কর্মকর্তা  ও প্রধান শিক্ষকদের সাথে এ আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা  শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির  হোসেন  খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইন্সট্রাক্টর আবু রাহাত আনসারী,সহকারী শিক্ষা কর্মকর্তা  মোঃ মাহমুদুর রহমান,মোঃ আশরাফ আলী। এছাড়াও ১৫ টি স্কুলের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।  এ আলোচনা সভায় প্রধান অতিথি বলেন প্রতিবন্ধী জনগনকে  আগের মানুষ বোঝা মনে করতো। কিন্তু  বর্তমানে প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে।  প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের  এখন আর বোঝা নই। একটু  সহযোগিতা  পেলেই এই শিশুরা ভালো ভাবে শিক্ষা  অর্জন করতে পারবে।  এজন্য নিশ্চিত করতে হবে পরিবেশ বান্ধব শিক্ষা ব্যবস্থা।  স্লিপ তহবিল থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে স্কুল প্রতি সর্বনিম্ন ৩ হাজার ৫ হাজার টাকা পর্যন্ত বরাদ্দ রেখে স্লিপ তহবিল রিভিউ করার জন্য নির্দেশনা  প্রদান করেন।এছাড়াও চলমান কর্মসূচীর অংশ হিসেবে ১৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ জন শিক্ষকের ৪ টি ব্যাচের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান এবং এসএমসি, পিটিএ ও শিক্ষকদের প্রতিবন্ধীতা বিষয়ে ওরিয়েন্টশন ৩টি স্কুলে  বন্ধকালীন সময়ে পরিচালনা করার জন্য বলেন।
এ সময় গন উন্নয়ন কেন্দ্র (জিইউকে)'র ইনক্লুসিভ এডুকেশন প্রকল্প ম্যানেজার মোঃ আতাউর রহমান ও মিল অফিসার  অরবিন্দু বর্মন  উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামে ৪০ বছরের মুয়া‌জ্জি‌নি শে‌ষে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরলেন শুক্কুর আলী

চাকিরপশার বিলের শতবর্ষের ইতিহাস নদী থেকে বিল হারাচ্ছে মৎস্য ও জীববৈচিত্র্য

রেলের কারখানায় নকল যন্ত্রাংশের ব্যবহার, অর্থ লোপাট, ঝুঁকিতে সেবা!

পারখী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মাদক নির্মূল কমিটি গঠন

বরিশালে ছাত্রশিবিরের এসএসসি A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

ফটিকছড়িতে ‘মির্জারহাট মারকাযুদ দাওয়াহ্ মহিলা হিফয খানা’র শুভ উদ্বোধন ও সবক প্রদান অনুষ্ঠিত

খালিয়াজুরীতে ভবন সংকটে ব্যাহত পাঁচগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ড্রেজার-বাল্কহেডসহ ৪ বালু উত্তোলনকারী আটক

পটিয়ায় মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২

দুমকিতে যুবদলের নতুন কমিটি নিয়ে সংঘর্ষ ,আহত ৩

হেরোইনসহ গ্রেপ্তার জুলাইয়ের ‘প্রথম শহীদের মা’