লোহাগাড়ার সংবাদকর্মীদের জন্য ইফতার সামগ্রী ও ঈদ উপহার পাঠালেন ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়ার সৌজন্যে লোহাগাড়ার কর্মরত সংবাদকর্মীদের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
৫ এপ্রিল বিকেলে বটতলী মোটর স্টেশনস্থ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু।
লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিদুওয়ানুল হক সুজনের সঞ্চালনায় এতে বক্তব্যে রাখেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এবং লোহাগাড়া সাংবাদিক ফোরামের সভাপতি এম.এম আহমদ মনির।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, লোহাগাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হুমায়ন কবির ও লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ।
এছাড়াও বিতরণ অনুষ্ঠানে লোহাগাড়ার কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ