ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

দর্শনায় ২২ টি স্বর্ণের বারসহ আটক


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ৫-৪-২০২৩ রাত ৯:৫৫
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থেকে ৪ কেজি ৪১৬ গ্রাম ওজনের ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামের একজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বুধবার (৫ই এপ্রিল) বেলা ১১টার দিকে তাঁকে আটক করা হয়।আটককৃত সাঈদ খান দর্শনা পৌরশহরের মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক মণ্ডলের ছেলে।
 
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার দুপুর ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারেন মোটরসাইকেলযোগে একজন ব্যক্তি স্বর্ণ পাচারের উদ্দেশ্য উথলী এলাকা হতে দর্শনার দিকে যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ দল উথলী এলাকায় গোপনে অবস্থান গ্রহণ করেন। গোপনে অবস্থানের সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে উথলী অতিক্রম করে দর্শনার দিকে যেতে থাকলে বিজিবি সদস্যরা তাঁর পিছু ধাওয়া করে দর্শনা রেলক্রসিং এলাকা থেকে তাঁকে আটক করতে সক্ষম হয় । 

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস