ঈদ উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করলেন বেরোবির নীল দল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে প্রথমবারের মতো খাদ্যসামগ্রী বিতরণ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)’-এর মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চেতনা, জীবনাদর্শ ও বাংলাদেশের মূল্যবোধে উজ্জীবিত শিক্ষকদের সংগঠন ‘নীল দল’।খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ৫কেজি চাল,১কেজি ডাল,১কেজি চিনি ,১কেজি সেমাই ও হাফ কেজি তেল।
বুধবার (৫ এপ্রিল২০২৩)বিকেল ৪টায় বেরোবি ক্যাফেটেরিয়ায় অনুষ্ঠিত হয়েছে বেরোবি শিক্ষকদের সংগঠন ‘নীল দল’এর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান।খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি সহযোগী অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ , সাধারণ সম্পাদক ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের সহকারী অধ্যাপক সৈয়দ আনোয়ারুল আজিম।
এছাড়াও সংগঠনের অন্যান্যদের মধ্যে ছিলেন ড. শফিক আশরাফ,ড. আপেল মাহমুদ,ড. মোঃ হারুন-আল-রশিদ,ড. মোঃ সিদ্দিকুর রহমান,সাব্বীর আহমেদ চৌধুরী,মোঃ আসাদুজ্জামান মন্ডল আসাদ,মোঃ জহির উদ্দিন,এস এম আশরাফুল আলম ,মোঃ রাকিব উল ইসলাম ভূঁইয়া ,নিয়াজ মাখদুম,মোঃ রবিউল ইসলাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
ঈদ উপহার বিতরণ সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, নীল দল সবসময়ই নিজ দলের সদস্যদের নিয়ে ইফতার আয়োজন করে থাকে। কিন্তু এবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে নীল দল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সমাজের দুঃস্থদের মাঝে ঈদের আনন্দ ভাগ করে নিতে ঈদ উপহার হিসেবে চাল, ডাল, চিনি, সেমাই ও তেল বিতরণ করেছে এবং আমরা ইন শা আল্লাহ্ চেষ্টা করবো ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখতে।
এমএসএম / এমএসএম
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
Link Copied