চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ আটক ৫
কুমিল্লার চৌদ্দগ্রামে পৃথক অভিযানে ৪৩ কেজি গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ। আটককৃতরা হলো: উপজেলার উজিরপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো: নাছির (২৭) প্রকাশ টোকাই নাছির, সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ধনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে সুমন মিয়া (৪০), ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেউতা এলাকার দুলাল মিয়ার ছেলে জয়নাল আবদীন (৩৫), একই এলাকার আলী আক্কাসের ছেলে নুরুজ্জামান (৩৮) ও চৌদ্দগ্রাম পৌর এলাকার লক্ষীপুর গ্রামের কামাল হোসেনের ছেলে শাহাদাত (৩৩)।
পুলিশ জানায়, বুধবার (৫ এপ্রিল) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক নাজমুল হাসান, আলমগীর হোসেন ও মেহেদি হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার কালিকাপুর ইউনিয়নের দুর্গাপুর এলাকায় ২৫ কেজি গাঁজাসহ জয়নাল আবেদীন ও নুরুজ্জামানকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করে পুলিশ।
এদিকে মঙ্গলবার রাতে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক লিটন চাকমা ও বিকাশ বড়ুয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার উজিরপুর ইউনিয়নের ঘাসিগ্রাম এলাকার মাহবুবুর রহমানের বাড়ির রাস্তার উপর হতে ১৪ কেজি গাঁজাসহ নাছির ও সুমন নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক কাইয়ুম হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৌরসভার লক্ষীপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রান্নাঘর থেকে ৪ কেজি গাঁজাসহ শাহাদত নামে একজনকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, 'থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।’
এমএসএম / এমএসএম
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন
রাজস্থলীতে র্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
Link Copied