ঢাকা শনিবার, ১৬ মে, ২০২৬

চট্টগ্রামে শিক্ষা উপমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ১:১৬

 চলমান পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তারই অংশ হিসেবে গত বুধবার (৫ এপ্রিল) বিকেলে নগরীর এনায়েত বাজার ওয়ার্ডের গোয়ালপাড়ার ডায়বেটিক হাসপাতাল মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্বাবধানে পাঁচ শতাধিক  হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড: ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ছিলেন, করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু, নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুবলীগ নেতা রিটু দাশ বাবলু,ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো:ইসমাইল মনু,এ্যাড: শ্রীপতি কান্তি পাল,এ্যাড: মানিক দে। উপস্থিত ছিলেন এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সবুজ কান্তি দে, আজাদ উল্লাহ নেজাম,এমএ আওয়াল, মনজুরুল আলম, রফিক আহমেদ, কবির আহমেদ, এস কে আকরাম, আশিষ চক্রবর্তী বাচ্চু, গোপাল ঘোষ, এএম কুতুব উদ্দীন চৌধুরী, রতন ঘোষ, মোর্শেদ আলম, দেলোয়ার হোসন, মো: ফরিদ, আবু তাহের রানা, মো: ইকবাল হোসেন, দোলোয়ার হোসেন ডন, ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম, মনির ইসলাম, আনোয়ার হোসেন পলাশ, রিপন ঘোষ, জোবায়ের আলম আশিক,আব্দুল্লাহ আল সাইমুন, কাজী ইসমাইল সাকিব, রাকিব চৌধুরী, রতন চৌধুরী, ইয়াছির আরফাত রিকু, মো: তামিম প্রমুখ। 
এসময় বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু। তিনি সবসময় গরিব, অসহায় মানুষের পাশে দাঁড়াতেন, তাদের সুখ দূঃখের খবর নিতেন। রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী  ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রমজানে তিনি চট্টগ্রামের প্রতিটি পাড়া মহল্লার হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন। রমজান মাসকে ঘিরে হাজার হাজার পরিবারের কাছে তার এই ইফতার ও সেহরি সামগ্রী সাধারণ মানুষের মুখে হাসি ফুটাচ্ছে। এসময় বক্তারা সমাজের বিত্তবানদেরও মানুষের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানান।

এমএসএম / এমএসএম

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত

মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক

তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি

চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩

খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা

নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন

ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র

ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ

দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার

কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার

নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

‎নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি, কুতুবদিয়া উপকূলে চলছে মাছ ধরার মহোৎসব