দুর্নীতির অভিযোগে সরিষাবাড়ির ইউএনও উপমা ফারিসার বদলীর আদেশ .
দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগে অভিযুক্ত জামালপুরের সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসাকে সরিষাবাড়ি উপজেলা থেকে বদলী করা হয়েছে। ৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তার বদলীর আদেশ হয়। সরিষাবাড়ি থেকে তিনি খুলনা বিভাগে ন্যাস্ত হয়েছেন। ২০২১ সালের ২৯ আগস্ট তিনি সরিষাবাড়ি উপজেলায় যোগদান করে ছিলেন।
উপমা ফারিসা সরিষাবাড়ীতে যোগদানের পর থেকে টিআর, জিআর,কাবিখা, এডিপি ও এলজিএসপিসহ উপজেলা পরিষদের সরকারি বরাদ্দে নানা অনিয়ম,ক্ষমতার অপব্যবহার, ঘুষ-বাণিজ্য,ভুয়া বিল বাউচার ইত্যাদি বিষয়ে অনিয়মের অভিযোগ উঠে । ২০২২ সালের ১৭ এপ্রিল সরিষাবাড়ি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। পুড়ে ছাই হয়ে যায় উপজেলা নির্বাহী অফিসারের কক্ষের গুরুত্বপূর্ণ ফাইলপত্রসহ সব কিছু।
এসব কারণে ফুঁসে ওঠে সরিষাবাড়ি উপজেলার জনসাধারণ। তার বিরুদ্ধে সরিষাবাড়ী নাগরিক কমিটি ঝাড়ু মিছিল করে।
এব্যাপারে সরিষাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা জানান, সরকারি চাকুরিজীবি হিসেবে বদলীর আদেশ ব্যাতিক্রম কিছু না। তবে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied