ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে জেলা পুলিশের সংবাদ সম্মেলন


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:২১

ঠাকুরগাঁও জেলা পুলিশের সাপ্তাহিক উল্লেখযোগ্য কর্মকান্ড ও বিভিন্ন অভিযানিক সাফল্য অর্জন বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।বৃহস্পতিবার পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশের আয়োজনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ মো: কামাল হোসেন, পুলিশ পরিদর্শক নিরস্ত্র (ডিআইও-১) ডিএসবি মো: আব্দুল মতিন প্রধান, ডিবির অফিসার ইনচার্জ মো: আনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো: ইকবাল, এসআই মিজানুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, গত এক সপ্তাহে জেলা পুলিশের উল্লেখযোগ্য কাজের মধ্যে নগ্নছবি তৈরি করে পর্নোগ্রাফী বিষয়ে অপরাধের সাথে জড়িত ৪জনকে গ্রেফতার করে ৩০টি ল্যাপটপ, ১৬টি চার্জার ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করার বিষয়ে পন্যোগ্রাফি নিয়ন্ত্রণ/ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের, মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ৬শ গ্রাম গাঁজা, ৩শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১০ জন আসামী গ্রেফতার, পরিত্যক্ত অবস্থায় ১টি পুরাতন মোটরসাইকেল উদ্ধার, বিভিন্ন স্থানে জুয়া অফিযান পরিচালনা করে ১০ জুয়াড়িকে গ্রেফতার, ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ বিভিন্ন মেয়াদের ৭টি সাজা ওয়ারেন্ট এবং ৬৯টি ওয়ারেন্ট তামিলহ চুরি মামলার ১জন পেশাদার চোর ও বিভিন্ন মামলার ৫২ জনকে গ্রেফতার, ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থানে যানবাহন চেকিং ডিউটি করাকালে ১১৬টি মামলায় মোট ৫ লাখ ২৯ হাজার ৫শ টাকা জরিমানা, পুলিশ রিপোর্ট দাখিলের কারণে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত ৩ জনকে ৩ বছরের সশ্রম কারাদন্ড, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ১জনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ ১ জনকে ১ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদানসহ জেলা পুলিশ জনসচেতনতামূরক প্রচারণা করার লক্ষ্যে ৬৮টি বিট পুলিশিং, ৮৭টি উঠান বৈঠন এবং আত্মহত্যা, বাল্য বিবাহ রোধ, গুজব ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স বন্ধের জন্য ৭৮৭টি সচেতনতামূরক কার্যক্রম পরিচালনা করা হয় বলে জানান তিনি।

এছাড়াও ট্রাফিক আইন মেনে চলুন শ্লোগানে বাসস্ট্যান্ড থেকে চৌরাস্তাসহ জেলার বিভিন্ন পয়েন্টে যথাযথভাবে পার্কিং নীতি অনুসরণের মাধ্যমে যানজট নিরসন ও ঈদ পূর্ববর্তী সময়ে রাস্তাঘাট যানজট মুক্ত রাখতে এবং স্বাচ্ছন্দে ঈদের মার্কেট সম্পন্ন করতে করনীয়, বর্জনীয় বিষয়ে, সিটবেলের ব্যবহার এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ী না চালানোর জন্য ঠাকুরগাঁও জেলা ট্রাফিক পুলিশ নিয়মিত সচেতনতামুলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত