ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

রমজান মাস উপলক্ষে 'আমরা রমণী'এর খাদ্যসামগ্রী বিতরণ


ভেদরগঞ্জ প্রতিনিধি  photo ভেদরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৪-২০২৩ দুপুর ৪:৪০
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে আমরা রমণীর সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
আজ ৬ এপ্রিল (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের বাসভবনে রমজান মাসের খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন আমরা রমণীর প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং মিডিয়া এন্ড এক্সটার্নাল এফায়েরসের স্থানীয় সমন্বয়কারী ইয়ামিন কাদের নিলয়।
খাদ্যসামগ্রী বিতরণের আগে উক্ত অনুষ্ঠানে আমরা রমণীর প্রধান প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন আমরা রমণীর সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। উক্ত বক্তব্যে তিনি আমরা রমণীর প্রকল্প প্রচারণা ও সামনের কিছু পরিকল্পনা সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করেন।
উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। ইতিমধ্যে আমরা রমণী দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো 'Door to Door Mobile Entrepreneurs' এবং অন্যটি হলো 'সুতোর খেলা' (সেলাই মেশিন প্রশিক্ষণ ও ব্লক-বাটিক প্রশিক্ষণ)।

এমএসএম / এমএসএম

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক