২৪ ঘন্টার মধ্যেই উদ্ধার হলো চুরি হওয়া সেই প্রাইভেটকার
মিরসরাইয়ে চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ( ৬ এপ্রিল) ভোর সাড়ে ৬ টায় মিরসরাই সদরের লায়লা কাননের সামনে রাখা প্রাইভেটকার (নং চট্টমেট্রো গ ১১-৯৫৬০) চুরি করে নিয়ে যায় দুই চোর। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে চুরি করা সে ভিডিও ফুটেজটি। এরপর দুপুরে সীতাকুন্ড উপজেলার বাঁশবাড়িয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
প্রাইভেটকার মালিক সৈয়দ জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার ভোর ৬ টায় আমি অফিস শেষ করে (নাইট শিফট) বাসায় ঘুমাতে যাই। ঘুম থেকে উঠে দেখি বাড়ির উঠানে রাখা প্রাইভেটকার নেই। তখন সিসিটিভি ফুটেজে দেখতে পাই দুই যুবক গাড়ির দরজার তালা ভেঙ্গে, জিপিএস ট্রেকার খুলে নিয়ে গেছে। এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। পরে আমরা খবর পাই সীতাকুন্ডের বাঁশবাড়িয়া এলাকায় সড়কের পাশে গাড়িটি পড়ে রয়েছে। পরে গিয়ে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসি।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন বলেন , থানায় গাড়ি চুরির লিখিত অভিযোগ পেয়ে দ্রুত প্রদক্ষেপ নিলে সীতাকুন্ডের বাঁশবাড়িয়া এলাকায় গাড়িটি পাওয়া যায়। এরপর মালিককে গাড়ি বুঝিয়ে দেওয়া হয়েছে। গাড়ি চুরির সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা অব্যাহত রেখেছে পুলিশ।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত
সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
Link Copied