ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

বাস-মোটরসাইকেল সংঘর্ষে নোয়াখালীতে যুবকের মৃত্যু


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ৭-৪-২০২৩ দুপুর ২:৩১

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে।  

নিহত যুবকের নাম আহছান উল্যাহ সুমন (২৬)। তিনি উপজেলার চরএলাহী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অজি উল্যাহ কেরানী বাড়ির জয়নাল আবদীনের ছেলে।  

শুক্রবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সুমন ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত রোববার ২৯ মার্চ বেলা সাড়ে ১০টার দিকে উপজেলার চরএলাহী ইউনিনে থেকে তার ভাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে ফেনীর দাগনভূঞা বাজারের উদ্দেশ্যে বের হন।  যাত্রা পথে মোটরসাইকেলটি বসুরহাট পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বসুরহাট-ফেনী সড়কের মহাজন দীঘি এলাকায় পৌঁছলে বসুরহাট গামী একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে মুর্মূর্ষ অস্থায় কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৭টার দিক তার মৃত্যু হয়।  

ঘটনার সত্যতা নিশ্চিত করে চরএলাহী ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. ইউসুফ স্বপন বলেন, নিহতের মরদেহ দাফন শেষে নিহতের পরিবার এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নিবেন।  

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) গণেশ চ্যংচুংগা বলেন, বিষয়টি শুনেছি।  তবে নিহতের পরিবার এ বিষয়ে স্থানীয় পুলিশকে অবহিত করেনি।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত