ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে ফায়ার সার্ভিসের কর্মচারীকে হত্যার অভিযোগে স্ত্রী ও শ্যালিকা গ্রেফতার


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৭-৪-২০২৩ রাত ৮:২২

ঠাকুরগাঁওয়ে মো: হাসান আলী (২৫) নামে এক ফায়ার সার্ভিসের কর্মচারীর রহস্যজনক মৃত্যু হয়। বৃহস্পতিবার পৌর শহরের টিকাপাড়ার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পুলিশ হাসান আলীর দ্বিতীয় স্ত্রী পঞ্চগড় জেলার মাটিগাড়া (আটোয়ারী) গ্রামের মো: আলমের মেয়ে আরফা আক্তার রেশমি (২০) ও শ্যালিকা সাবনাজ ফেরদৌসি ওরফে আফিয়া (১৮) কে গ্রেফতার করে।শুক্রবার হাসান আলীর পিতা আব্দুস সালাম বাদী হয়ে ২ স্ত্রী, শ্যালিকা ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণে জানা যায়, হাসান আলী ফায়ার সার্ভিসের একজন ফায়ারম্যান। তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ছোট তিলাইন গ্রামে। সেখানে তার প্রথম স্ত্রী থাকেন। পঞ্চগড় জেলার বোদা উপজেলা ফায়ার সার্ভিস অফিসে চাকুরীর সুবাদে হাসান আলী ভাড়া বাসা নিয়ে দ্বিতীয় স্ত্রী সহ ঠাকুরগাঁওয়ে বসবাস করে আসছিলেন। সেখানে কিছুদিন থেকে পড়াশোনার সুবাদে তার শ্যালিকা সাবনাজ ফেরদৌসি ওরফে আফিয়াও থাকতেন। ঘটনার দিন দ্বিতীয় স্ত্রী রেশমি ও তার বোন আফিয়া হাসান আলীর দুলাভাই শামিম রেজাকে মোবাইলে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে জানায় যে, দ্রæত টাকা না দিলে হাসান আলীকে মেরে ফেলা হবে। খবর পেয়ে তার পিতা আব্দুস সালাম টাকা জোগাড় করে ঠাকুরগাঁওয়ে ওই ভাড়া বাড়িতে গিয়ে দেখতে পান সেখানে ফাকা। পরক্ষণে জানতে পারেন ঠাকুরগাঁও ২৫০ শর্য্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তার ছেলেকে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালে গিয়ে তিনি দেখতে পান হাসান আলীর মৃত্যু হয়েছে এবং তার মরদেহ মর্গে ফেলে রাখা হয়েছে। হাসান আলীকে তার দ্বিতীয় স্ত্রী প্রলোভনে ভয়-ভীতি দেখিয়ে ভুয়া বিবাহের মাধ্যমে এবং ঘটনার দিন তাকে মুক্তিপনের টাকা না পেয়ে নির্মমভাবে যন্ত্রণা দিয়ে শ^াসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।শুক্রবার হাসান আলীর মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের মানুষদের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এস,আই নির্মল কুমার রায় বলেন, তাদের মধ্যে দীর্ঘদিন থেকে পারিবারিক কলহ লেগে ছিল। এ ঘটনায় হত্যা ও সহায়তার অপরাধে একটি মামলা দায়ের করা হয়। তাৎক্ষনিক অভিযান চালিয়ে তার দ্বিতীয় স্ত্রী রেশমী ও শ্যালিকা আফিয়াকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন ও এ ঘটনার সাথে আর কে কে জড়িত তা জানা যাবে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত