ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

উত্তরায় কসমো ফিলিং স্টেশন সিলগালা, কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন


যোবায়ের আহমেদ photo যোবায়ের আহমেদ
প্রকাশিত: ৭-৪-২০২৩ রাত ৮:৪৪

রাজধানীর উত্তরায় রাজউক উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক কসমো ফিলিং স্টেশন নামক একটি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। এরই প্রতিবাদে ন্যায় বিচার 
চেয়ে জরুরী সংবাদ সম্মেলন করেছে ফিলিং স্টেশনের মালিক-শ্রমিক কর্তৃপক্ষ।

 বৃহঃস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত কসমো ফিলিং স্টেশন সংলগ্ন একটি রেস্তেরায় জরুরি এই সংবাদ সম্মেলন ডাকা হয়। এতে প্রতিষ্ঠানটির মালিক গাজী আব্দুর রব রাজউকের বিরুদ্ধে আদালতের রায় তোয়াক্কা না করে অভিযান পরিচালনা ও প্রতিষ্ঠান সিলগালার অভিযোগ এনেছে।তিনি জানান, গতকাল সকালে কোন প্রকার নোটিশ ছাড়াই হঠাৎ করে রাজউকের এক ম্যাজিস্ট্রেট দুই-আড়াইশো লোকজন নিয়ে এসে ফিলিং স্টেশনে অভিযান চালায় এবং এক পর্যায়ে আমার প্রতিষ্ঠানের সামনে টিনের বেড়া দিয়ে সিলগালা করে তারা চলে যায়। এসময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে আদালতের স্টে-অর্ডার দেখাতে চাইলে তিনি আদালতের রায়কে তোয়াক্কা না করেই বলপূর্বক ওই ম্যাজিস্ট্রেট আমার দীর্ঘদিনের পরিচালিত প্রতিষ্ঠান সিলগালা করে দেয়। এতে আমার প্রতিষ্ঠান ও কর্মচারীদের বিরাট ক্ষতি হয়েছে।সংবাদ সম্মেলনে উত্তরার কসমো ফিলিং স্টেশনের মালিক গাজী আব্দুর রব জানান, ২০০০ সালে ২৫ বছরের চুক্তিতে উত্তরার ৭ নম্বর সেক্টরের ৬৯নং প্লটটি রাজউকের কাছ থেকে লিজ নিয়ে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেন তিনি। কিন্তু, কিছুদিন পর থেকে রাজউকের একটি মহল অসৎ উদ্দেশ্যে সাধনের লক্ষ্যে তাকে স্থানটি থেকে সরিয়ে দেয়ার অপ-তৎপরতা চালিয়ে আসছিল। সমাধান পেতে আইনী লড়াইয়ে ভুক্তভোগী গাজী আব্দুর রব হাইকোর্টে এ নিয়ে রিট দায়ের করলে ওই  প্লটের উপর আদালত স্টে-অর্ডার (ইনজাংশন) জারি করেন।সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ওই ফিলিং স্টেশন মালিক বলেন, এর আগেও রাজউক আমার  প্রতিষ্ঠান ভাংচুরের চেষ্টা চালায়। সেসময় আদালতের স্টে-অর্ডার দেখালে তারা (রাজউক) চলে যায়। কিন্তু, আজকে রাজউকের ওই ম্যাজিস্ট্রেট গায়ের জোরে ফিলিং স্টেশন সিলগালা করে চলে গেছে। আইনের লোক হয়ে হাইকোর্টের রায়কে তোয়াক্কা না করে লোকজন নিয়ে এভাবে সিলগালা করা, এটা সম্পূর্ণ অন্যায়।

এসময় তিনি, রাজউক কর্তৃপক্ষের এমন আচরণের প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে এর প্রতিকারের দাবী জানান তিনি। সংবাদ সম্মেলনে, ফিলিং  স্টেশনে কর্মরত শ্রমিকদের অভিযোগ, অভিযানের সময় তাদেরকে ভয়ভীতি ও মারধর করা হয়েছে। জানা যায়, বৃহঃস্পতিবার সকালে উত্তরার ওই স্থানটিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ  (রাজউক) উচ্ছেদ অভিযান চালায়। এসময় কসমো ফিলিং স্টেশন নামের ওই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেয় রাজউকের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট। উচ্ছেদ অভিযানটির নেতৃত্ব দেন রাজউক জোন-৩ এর উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা সারোয়ার। এরই প্রতিবাদে জরুরী সম্মেলন ডেকে প্রতিবাদ ও প্রতিকারের আবেদন জানায় ওই ফিলিং স্টেশনের মালিক-শ্রমিকরা।

এমএসএম / এমএসএম

বৃহত্তর উত্তরা সর্বোচ্চ উলামা আইম্মা পরিষদের কেন্দ্রীয় সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

শহীদ মডেল স্কুল এন্ড কলেজ কামারপাড়া তুরাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজউকের মোবাইল কোর্ট অভিযানে রাজধানীর বিভিন্ন এলাকায় তিন ভবনে ব্যবস্থা, মিটার জব্দ

জন্মনিয়ন্ত্রণে ‘ভূতের বাতি’ সামগ্রীর তীব্র সংকটে সেবা ব্যাহত, বঞ্চিত কোটি কোটি দম্পতি

ফায়ারের ডিজির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত ফায়ার ফাইটার কামাল

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালে মালামাল চুরির ঘটনায় গ্রেফতার ২

সাংবাদিকের ওপর হামলা হোটেল বায়ান্ন ইন্টারন্যাশনাল কর্মচারীদের

প্রশাসনিক ট্রাইব্যুনালে ফরেস্ট গার্ডদের মামলা পদোন্নতির সমাধান আদালতে

‘সংরক্ষিত আসনের জন্য আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ফিরিয়ে দিয়েছি’

সন্ত্রাসী ভাড়া করে ক্যান্সার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত

পোড়া তেল ব্যবহার না করার আহ্বান বিএফএসএ চেয়ারম্যানের

শাহজালাল বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন