ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মঈনুল করিম ছিলো একজন দক্ষ সংগঠক : বাবর


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৭-৪-২০২৩ রাত ৯:১
করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা ও এম ই এস  কলেজ ছাত্র সংসদের সাবেক জি এস হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরী ছিলেন সত্যিকারের আদর্শিক একজন ছাত্রনেতা। তিনি একজন দক্ষ সংগঠক ছিলেন।  প্রতিকূল অবস্থায় রাজনীতি করে ছাত্রলীগকে শক্তিশালী করার ক্ষেত্রে মঈনুলের ভূমিকা ছিলো অতুলনীয়। আর্দশিক ছাত্রনেতার মৃত্যু নাই, কর্ম তাকে সবার মাঝে বাচিয়ে রাখে। বর্তমান প্রজন্মের কাছে শহীদ মঈনুল করিমের আদর্শ অনুকরণীয়।  প্রতিকূল অবস্থায় রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করতে গিয়ে ১৯৯৫ সালে আজকের দিনে তিনি নোয়াখালী সড়ক দুর্ঘটনায় নিহত হন। আমরা তার বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করি।
শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ওমরগণি এম ই এস বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরী'র ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 
 মঈনুল করিম স্মৃতি সংসদের  উদ্যেগে ওমর গণি এম ই এস কলেজ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এডভোকেট এম কুতুবউদ্দিন চৌধুরী'র সভাপতিত্বে নন্দনকান স্হানীয় একটি কমিউনিটি সেন্টারে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
 
এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শহীদ ছাত্রনেতা মঈনুল করিম চৌধুরীর বড় ভাই রেজাউল করিম চৌধুরী, আওয়ামীলীগ নেতা  সুজিত ঘোষ,   এম এ আউয়াল, আশীষ চক্রবর্তী বাচ্চু,   সাবেক ছাত্রনেতা নাসির উদ্দীন ফাহিম, পংকজ রায়, শিবু প্রসাদ চৌধুরী, মো. ওমর ফারুক, মুমিনুল হক, মোরশেদ আলম, মো. জাহেদ, মো. দেলোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন জিকু, মো. সাব্বির চৌধুরী, আবু তাহের রানা,  এহসানুল হক খোকা, সামির সাকিব চৌধুরী, দেলোয়ার হোসেন রুবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম, সহ-সভাপতি মনিরুল ইসলাম, জাবেদুল ইসলাম জিতু, জুবাইদুল ইসলাম আশিক, মো. রুবেল, কাজী ইসমাইল সাকিব, অন্তর হোড়, জাহিদ হাসান সাইমুন, হাসমত খান আতিফ, আবদুল্লাহ আল সাইমুন, আশরাফ উদ্দীন লাভলু, ইয়াছির আরাফত রিকু, রতন চৌধুরী, নিয়াজ উদ্দীন তামিম প্রমুখ।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার