বারদোনা যুব ফোরামের ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ
চট্টগ্রামের সাতকানিয়া বারদোনা যুব ফোরাম এর উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।৭ এপ্রিল, শুক্রবার বারদোনা বায়তুস সালাম মসজিদ প্রাঙ্গণে যুব ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি মো সাইফুল ইমলামের সঞ্চালনায় ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা এম.ইব্রাহিম কবির।
অনুষ্ঠানে সাতকানিয়া সদর ইউনিয়ন সদস্য খোরশেদ আলম, নিরাপদ সড়ক চাই লোহাগাড়া উপজেলা শাখার সভাপতি মুজাহিদ হোছাইন সাগর, লোহাগাড়া উপজেলা যুবলীগ নেতা মো: ফারুক, সাতকানিয়া ইউপির সাবেক সদস্য খানে আলম, মাষ্টার ইসমাইল, আব্দুর রহিম, কায়সার হামিদ,তারেক, মহিউদ্দীন,যুব ফোরাম সভাপতি মিজানুর রহমান ও সাধারন সম্পাদক ফারুক সহ এলাকার বিভিন্ন শ্রেণী -পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তরা যুব ফোরামের ঈদ উপহার বিতরণসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেন। আর্দশিক সমাজ বির্নিমানে ও যুব সমাজকে সঠিক পথে সমাজের কল্যাণে কাজে লাগানোর জন্য যুব ফোরাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে মন্তব্য করেন।
বক্তরা আরো বলেন রহমত-মাগফেরাত ও নাজাতের মাস রমজান। এই মাস কোরআন নাজিলের মাস। সেজন্য এ মাসের গুরুত্ব অপরিসীম। কোন রোজাদারকে ইফতার করানোর মাঝে কবুল হওয়া রোজার ছওয়াব রয়েছে। ইফতার গ্রহণের পূর্বে যে কোন দোয়া কবুল হয়। রোজার ছওয়াব মহান আল্লাহ নিজেই বন্টন কোরবেন। আমাদেরকে কথায় কাজে সংযমী হতে হবে। তবেই আমরা রমজানের ফজিলত পেতে পারি।
এমএসএম / এমএসএম
রানীনগরে ১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
মনোহরদীর ইউএনওর স্বচ্ছ বাস্তবায়ন, খাল পুনঃখনন প্রকল্পে ৪৭ লাখ টাকা সাশ্রয়
কর্মস্থলে অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার মৃত্যু
নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠিত
বিএনপি'র দুর্দিনে'র ঢাল সাইফুল ইসলাম ফিরোজ
আমার মাথা অন্য একজনের শরীরে বসিয়ে ভুয়া ও অশ্লীল ভিডিও ছড়ানো হচ্ছে--এমপি নাসের রহমান
শালিখায় ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
বাগেরহাটে মাদ্রাসার দেয়াল চাপা পড়ে নির্মান শ্রমিক নিহত
আদমদীঘিতে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে মৃত্যু-১ নারীসহ আহত-৫
হাওরাঞ্চলে ৩০ টন বীজ সরবরাহ করা হবে - কুমিল্লায় কৃষিমন্ত্রী ইয়াসিন
বারহাট্টায় বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ধর্ষক পলাতক
নাগরপুরে ৩ কোটি ৮৪ লাখ টাকার সেতু নির্মাণের তিন বছর পরও হয়নি অ্যাপ্রোচ সড়ক, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ