ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বিএনপি অফিসে হামলা-ভাংচুর


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ১২:৪১

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপি অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার সময় উপজেলার বাহেরচর নতুন ব্রিজ সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ সময় চেয়ার টেবিল ও আসবাবপত্র ভাংচুর করা হয়। আগামীকাল বিএনপির গনঅবস্থান কর্মসূচি ও ইফতার পার্টির আয়োজনকে কেন্দ্র করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে দাবি বিএনপির। তবে হামলার বিষয়টি অস্বীকার করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী দৈনিক সকালের সময়কে জানান, আগামীকাল সারাদেশে বিএনপির গনঅবস্থান কর্মসূচি এর অংশ হিসেবে রাঙ্গাবালী উপজেলা বিএনপির কর্মসূচি আয়োজনকে কেন্দ্র করে হামলা করা হয়েছে। উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শিমুল দৈনিক সকালের সময়কে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানিনা। এর সাথে যুবলীগের কোন সম্পর্ক নাই। বিএনপির দুই গ্রæপের মধ্যে সংঘর্ষ হতে পারে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ বলেন, এসব ভিত্তিহীন বিএনপির কাজই মিথ্যা ছড়ানো। রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয় কোন লিখিত অভিযোগ পাই নাই।

এমএসএম / এমএসএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান