ঢাকা মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

তানোরে মেম্বারের উপর সন্ত্রাসী হামলা উত্তেজনা


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ১২:৪৩
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন (ইউপির) ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল আলিমকে পূর্ব শক্রতার জের ধরে হত্যার উদ্দেশ্যে গভীর রাতে হামলা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২ রা এপ্রিল রাত দশটার পরে উপজেলার তালন্দ ইউপির মোহরগ্রামের ঘোড়াডুবি মোড় নামক স্থানে ঘটে হামলার ঘটনাটি। এঘটনায় মেম্বার  বাদি হয়ে মিঠুকে আসামী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এতে করে শুকদেবপুরগ্রামে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। যে কোন মুহুর্তে ঘটতে পারে রক্তক্ষয়ীর মত সংঘর্ষ বলে আশংকা প্রবীন গ্রামবাসীদের।
 
জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়ন(ইউপির) শুকদেবপুর গ্রামের বাসিন্দা আব্দুল আলিম। সে গত ইউপি ভোটে মেম্বার নির্বাচিত হন ও ওই ওয়ার্ডের যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছে। আলিম নিজ গ্রাম ও পোর এলাকার আমশোগ্রামেও বসবাস করেন। গত আলু মৌসুমে শুকদেবগ্রামের গভীর নলকূপের টাকা আত্মসাৎ নিয়ে সালিশ বিচার হয়। বিচারে অভিযুক্ত মিঠুর পিতা আশরাফুল ধলু ৭২ হাজার টাকা তছরুপ করে। বিচারে এমন রায় দেন মেম্বার আলিম। এঘটনার পর থেকে বিরোধ চলে আসছিল। এঅবস্থায় গত ২ রা এপ্রিল রবিবার রাত ১০ টার দিকে শুকদেবপুর থেকে আমশো আসার পথে তার উপর হামলা করে একই গ্রামের আশরাফুল ধলুর ছেলে মিঠু।
 
মেম্বার আলিম জানান, গ্রামের ভিতরে চারজনের পার্টনারে গভীর নলকূপ আছে। সেই জায়গা সহ নলকূপ বিক্রির জন্য পার্টনার আশরাফুল ধলু ২ লাখ টাকা বায়না নিয়ে রেজিস্ট্রি দেয়না এবং ৭২ হাজার টাকা আত্মসাৎ করে। এরপর থেকেই আমাকে মেরে ফেলার নানা পরিকল্পনা করে আসছে সে ও তার ছেলে মিঠু। গত রবিবার রাত ১০ টার দিকে শুকদেবপুর থেকে আমশো ভাড়া বাড়িতে বাইক যোগে যাওয়ার সময় ধাওয়া করে পিছন থেকে আঘাত করে। আমি জ্ঞান হারিয়ে ফেলি। রাত ৩ টার দিকে হাসপাতালে আমার জ্ঞান ফিরে আসে। আমি আইনের প্রতি শ্রদ্ধা শীল। এজন্য লিখিত অভিযোগ করেছি। তবে এখনো মামলা রেকর্ড হয়নি।
 
অভিযুক্ত মিঠু জানান, আমি তার উপর হামলা করিনি। মিথ্যা অভিযোগ করেছে। আমি তার কাছ থেকে টাকা পাব এজন্য তালবাহানা করছে এবং বিভিন্ন কার্ড করে দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়েছে, এসব নিয়ে প্রতিবাদ করার কারনে মিথ্যা নাটক করছেন গ্রামআাসীরা জানান, আশরাফুল ও তার ছেলে মিঠুকে কেউ কিছু বললেই তারা আদালতে মামলা করে। এজন্য সবাই আতংকে আছেন। কখনো শহরের লোকজন দিয়ে আমাদেরকে মারপিট করিয়ে নেয়। তার জায়গা ও গভীর নলকূপের দাম ধরে সাড়ে ১০ লাখ টাকা। ২ লাখ টাকা দিয়ে বায়নামা করা হয়েছে, কিন্তু বায়নামা করলেও রেজিস্ট্রি দিচ্ছেন না। এসব নিয়ে কয়েকদফা মারপিট হয় এবং আদালতে মামলাও হয়েছে।
থানার ওসি কামরুজ্জামান মিয়া জানান, অভিযোগের তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি ও শাহাদাতে কারবালার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা

নানা আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার