ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রামে জোর পূর্বক সড়ক পথের জায়গা দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ১:৭

চট্টগ্রামের সড়ক ও জনপথের জায়গা জোর পূর্বক দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের বিষয়টি এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ করেছে। সাতকানিয়ার খাগড়িয়া এলাকায় সড়ক ও জনপথের জায়গা জোর পূর্বক মাওলানা নাছির নামের এক ব্যক্তির বিরুদ্ধে এ ধরণের অভিযোগ উঠেছে । 
সরকারি জায়গা দখলের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ করেছে শামশুল ইাসলাম নামের এক ব্যক্তি।  অভিযোগ উঠেছে উক্ত জায়গার উপর সরকার দুই কোটি টাকা ব্যায়ে সড়ক ও সেতু নির্মাণ কাজ চলমান রয়েছে। উক্ত কাজে বাঁধা সৃষ্টি করতে নাছির উদ্দীন নামের এক ব্যক্তি কোন প্রয়োজন ছাড়া জায়গা দখলের কৌশল হিসেবে একটি মসজিদ নির্মাণ কাজ করছে বলে সূত্রে জানায়।  সরকারি জায়গা জোর করে দখল করে স্থাপনা নির্মানের ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা নিষেধ করার পরও আদেশ মানে নি বলে জানায়। সম্প্রতি সরকারি জায়গা দখল করে চলা চলের রাস্তা বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্ঠির অভিযোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রাম(দক্ষিণ) এলাকাবাসীর পক্ষে  খোরশেদ আলম,সামশুল আলম, জানে আলম, নুর আয়েশা,  রোকেয়া বেগমসহ ১২ মিলে মৌলানা নাছির উদ্দীন, দিল মোহাম্মদ, জামাল উদ্দীনের বিরুদ্ধে গত ২৮ মার্চ মামলা করেন। আদালত এলাকায় শান্তি শৃঙ্খলা বজার রাখার জন্য সাতকানিয়া থানার অফিসার ইনচার্জকে নির্দেশ দেয়। এ বিষয়ে অভিযোগকারী শামশুল ইসলাম বলেন, মানুষের চলাচলের পথ বন্ধ করে ধর্মের দোহাই দিয়ে কোন কারণ ছাড়া মসজিদের কথা বলে জায়গা দখলে রাখার বিষয়টি আমরা আদালতকে জানিয়েছি আদালত থানাকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেয়। অভিযোগের প্রসঙ্গে মৌলানা নাছির উদ্দীনের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয় যায়নি। 
এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেন, আমাদের জায়গা কেউ জোর করে দখল করে থাকলে আমরা অভিযোগ পাওয়ার পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেব, অভিযোগটি জানার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি জানান।  

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ

নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান

টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই

বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ

পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি

নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ

নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী

বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত

শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত

শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে চারজন গ্রেফতার