লামায় ধানের গুঁড়া মিশিয়েই মরিচ, হলুদ বিক্রি
বান্দরবান জেলা লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে চাম্বি মফিজ বাজারের আজ (শুক্রবার) রাত ৮ টার দিকে মরিচের মিলে গুঁড়া মরিচের সাথে ইটের গুড়ি, ভূসি, ধানের কুড়াঁ, মিক্স করে বিক্রি করার সময় তাপস সেনগুপ্ত (প্রকাশ সঞ্জয়) নামের মিল মালিককে হাতে নাতে ধরলেন স্থানীয় ব্যাবসায়ী ও এলাকাবাসী।
জানা গেছে, এই এলাকার অধিকাংশ প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম চালিয়ে আসছে। চট্টগ্রাম কক্সবাজার জেলাতে সাধারণত মেজবানের জন্য এসব কারখানা থেকেই বেশি পরিমাণে মসলা সরবরাহ করা হয়। এছাড়া বিয়ে, জন্মদিনসহ যে কোন অনুষ্ঠানেও মসলা সরবরাহ করার অর্ডার পেয়ে থাকে তারা। এর বাইরে খুচরা ও পাইকারিভাবেও হলুদ-মরিচের গুঁড়াসহ মসলা বিক্রি হয়।
বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা অভিযোগ করেন, তিনি প্রায় ৭/৮ বছর যাবত হলুদ ও মরিচের গুঁড়া বিক্রয় করা যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, রমজান এলেই এ ধরনের ভেজাল মসলার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। আবার এসব ভেজাল মসলার বড় ক্রেতা হলো বিভিন্ন হোটেল রেস্তরাঁগুলো। সরাসরি মিলমালিকদের কাছ থেকে তারা পাইকারি দামে এসব মসলা সংগ্রহ করেন। হোটেল রেস্তরাঁয় এসব ভেজাল মসলা ব্যবহারের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যের হানি ঘটছে। অভিযুক্ত সঞ্জয় স্বীকার বলেন, তিনি আর এই ব্যবসা করবেন না, তাকে এবারের মতো ক্ষমা করে দেওয়া হোক।
বাজার ম্যানেজিং কমিটির সভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, সে যে অপরাধ করেছে তা ক্ষমার যোগ্য নয়, আমরা উপজেলা প্রশাসন এবং থানাতে অবহিত করেছি আশা করি তারা প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দীন বলেন, আমাদের এলাকায় এই ধরনের খাদ্য ভেজাল মেনে নিতে পারছি না, আমরা তার সর্বোচ্চ সাজা দাবি করছি।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম বলেন, আমরা বিষয়টি অবগত হয়েছি অভিযুক্ত ব্যক্তি যদি অভিযোগ করে আমরা সেই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করিবো।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু
নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান
Link Copied