ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

রূপগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি


রূপগঞ্জ প্রতিনিধি photo রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮-৪-২০২৩ দুপুর ৩:৩৪
চাল, ডাল, বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে রূপগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। শনিনার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকায়  বেলা ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে  এই কর্মসূচি পালন করা হয়। 
 
উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল হক রিপনের সঞ্চালনায় উপজেলা বিএনপির সদস্য সচিব বাছির উদ্দিন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এড মাহফুজুর রহমান হুমায়ুন। 
 
এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েম, সানাউল্লাহ,  দাউদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এড হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, উপজেলা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাছুম বিল্লাহ, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বাবুল, শ্রমিক দলের সভাপতি শাহআলম কনক, উপজেলা জাসাসের সভাপতি একে এম সুমন, মনির মেম্বার, আব্দুল জলিল, শুক্কুর মাহমুদ, হাফিজুর, রাজিবসহ বিএনপির সকল অঙ্গসংঘঠনের নেতাকর্মীবৃন্দ। 
 
প্রধান অতিথির বক্তব্যে  এড. মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, এই অবস্থান কর্মসূচি বাংলাদেশের প্রায় ৭০০ স্থানে পালিত হচ্ছে সারাদেশের মতো রূপগঞ্জ বিএনপির আয়োজনে আজকের এই অবস্থান কর্মসূচি। আমাদের দশ দফা দাবি আদায় করে তত্ত্বাবধায় সরকারের অধীনে সুষ্ঠু নিরপেক্ষ  নির্বাচনের মধ্য দিয়ে এই সরকারকে উৎখাত করবো।

এমএসএম / এমএসএম

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার