ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

হরিরামপুরে বিএনপির পদযাত্রায় হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ৮-৪-২০২৩ রাত ৯:৭
মানিকগঞ্জের হরিরামপুরে  বিএনপির পদযাত্রায় বাধা ও হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার গালা ইউনিয়নের ঝিটকা গার্লস স্কুল মোড় ও ঝিটকা - গোপীনাথপুর ব্রিজ এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালায় বলে হরিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামিম আহমেদ অভিযোগ করেন। 
এতে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের তিন নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। এছাড়া তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কারের (প্রাডো) গ্লাস ভাংচুর করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। 
 
শামিম আহমেদ বলেন , কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ঝিটকা বাজারে পদযাত্রা করতে না পেরে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেন তারা। সমাবেশে আসার পথে  ঝিটকা বাজার গার্লস স্কুল মোড়ে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীরা হামলা করে। পদযাত্রা সফল করতে জেলা বিএনপির সিনিঃসহসভাপতি আতাউর রহমান আতা, সহ সভাপতি আব্দুল বাতেন,  জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হক ঝিটকা আসলে প্রবেশ পথে হামলা করে। পদযাত্রা ও সমাবেশে হরিরামপুর উপজেলা বিএনপি সভাপতি হান্নান মৃূধা, জেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন শিকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে যাবার পথে তিনটি মোটরসাইকেল ভাংচুর ও জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল হকের প্রাডো গাড়ি ভাংচুর করে নেতাকর্মীরা।
 
এসময় যুবদল  নেতা শহিদুল শিকদার সোহেলের ঝিটকা বাজারের দোকানে হামলা করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। হামলার পরেও তারা গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ করেন। সমাবেশে বিএনপি নেতাকর্মীরা হামলার নিন্দা জানান। উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ফরিদ মোল্লা,  স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান,  সদস্য সচিব কামরুল হাসান ফিরোজ,  উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক  মোস্তাকিন চৌধুরী রিফাত, সহ সভাপতি সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক শুভ মল্লিক, গোপীনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল হোসেনসহ ১৫-২০ জন হামলা করে বলে অভিযোগ উঠেছে। 
 
তবে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিন চৌধুরী রিফাত দোকানে ভাংচুর ও হামলার বিষয় অস্বীকার করে বলেন, আমাদের তৎপরতায় বিএনপি নেতাকর্মীরা নাশকতা করতে পারেনি। নাশকতা ঠেকানো হয়েছে।হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহ্বায়ক মোঃ ফরিদ মোল্লা বলেন, কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে বিএনপির নাশকতা ঠেকাতে আমরা মাঠে ছিলাম। তারা আমাদের উপর হামলার পরিকল্পনা করেছিলো, আমরা তা প্রতিহত করেছি।
 
হরিরামপুর থানা ওসি সুমন কুমার আদিত্য বলেন,  এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নগদ টাকা, স্বর্ণালংকার ও আইফোন চুরির অভিযোগে মামলা; দুইজনের বিরুদ্ধে তদন্ত চলছে

মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ইউ.এন.ও,এসিল্যান্ডের মতবিনিময় সভা

রামুর খুনিয়াপালংয়ে ছেলের গুলিতে আহত পিতা আয়াছের মৃত্যু

মনপুরায় ‘জয় বাংলা’ স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ছাত্রলীগের এক কর্মী

ভূরুঙ্গামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগ, আহত ১

ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

অভয়নগরে ইয়াবাসহ আটক যুবকের তিন মাসের কারাদণ্ড

পঞ্চগড়ে বিএসএফের অমানবিক আচরণ, ৬৫ ঘণ্টা জিরো লাইনে আটকা ১০ নারী-পুরুষ ও শিশু

ঠাকুরগাঁওয়ে ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে আর্জেন্টিনা সমর্থকদের র‌্যালি

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত আসমার সন্তানদের হাতে মানবিক সহায়তার চেক প্রদান

ঠাকুরগাঁও সীমান্তে ‘পুশ ইন’ করার চেষ্টা বিএসএফের, শূন্যরেখায় ১১ শিশু–নারী–পুরুষ অবস্থানরত

পটুয়াখালীতে রেস্টুরেন্ট শেফের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদমদীঘি সদর ইউপির ২ কোটি ৯১ লাখ ৬৬ হাজার টাকার উম্মুক্ত বাজেট ঘোষনা