চন্দনাইশে ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক ২
চট্টগ্রাম চন্দনাইশে চার হাজার পিস ইয়াবা যার আনুমানিক মূল্য ১২ লক্ষ টাকা ও একটি কালো রংয়ের সুজুকি জিকসার এস এফ মোটরসাইকেল যার রেজি: নং ঢাকা মেট্রো ল- ৪২-৪৪৪৫ সহ ২জন ইয়াবা কারবারিকে আটক করেছে থানা পুলিশ। ৯ এপ্রিল ভোররাতে চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে গাছবাড়ীয়া কলেজ গেইট এলাকায় তাদের আটক করা হয়। এসময় তাদের মোটরসাইকেলের ভিতরে বিশেষ ভাবে রক্ষিত চার হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃতরা হলেন ময়মনসিংহ জেলার পলাশতলী এলাকার ফুলবাড়িয়া থানার মো: মজিবুর রহমান এর ছেলে মো.সোহেল রানা (২৯) ও একই এলাকার মৃত আব্দুর রশিদ এর ছেলে মাহমুদুল হাসান (২৮)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬ (১) এর সারণীর ১০(খ) মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সত্যতা নিশ্চিত করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান