ডায়মন্ডে আগ্রহ বাড়ছে মানুষেরঃ দিলীপ কুমার আগরওয়ালা
নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে ‘ডায়মন্ড ওয়ার্ল্ড’ এর নতুন শো-রুম ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। দেশের জুয়েলারী সেক্টরের সর্ববৃহৎ গোল্ড, ডায়মন্ড, প্লাটিনাম গহনা বিক্রয়, বিপণন ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির এটি ৩০তম নিজস্ব শোরুম।
রোববার দুপুর দেড়টায় ডায়মন্ড ওয়ার্ল্ড নোয়াখালী শাখার উদ্বোধন করেন, এফবিসিসিআই এর পরিচালক, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। উদ্বোধনের পর উপস্থিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠানটি ঘুরে দেখেন তিনি।
উদ্বোধন পরবর্তী সাংবাদিকদের সাথে আলাপকালে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, বর্তমানে ডায়মন্ডে দেশের মানুষের আগ্রহ বাড়ছে। কারণ ডায়মন্ডের ওপর মানুষকে কোন যাকাত দিতে হয় না। একসময় স্বর্ণ এবং সিলভারের ওপর মানুষের আর্কষণ ছিলো। বর্তমানে ওইগুলোর পাশাপাশি ডায়মন্ডকে ফ্যাশন হিসেবে নিয়েছে বর্তমানপ্রজন্ম। দেশের ডায়মন্ড প্রতিষ্ঠানগুলো অনেক এগিয়েছে, আমারা আশা করি আগামিতে এর প্রসার আরও অনেকগুণ বাড়বে।
তিনি আরও বলেন, নোয়াখালীর মানুষদের আগ্রহের কথা বিবেচনা করে এবং তাদের হাতের নাগালে পছন্দের ডায়মন্ড পণ্য নিশ্চিত করতে এ শোরুমটি চালু করা হয়েছে। গ্রাহকদের শতভাগ গুনগতমান ও সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাবো। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বেঙ্গল গ্রুপ ও আরটিভির পরিচালক সাইফুল আলম দিপু সহ ডায়মন্ড ওয়ার্ল্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন