মানিকগঞ্জে প্রধান শিক্ষককে কোপাল স্কুলের বহিস্কৃত ছাত্র
মানিকগঞ্জে মিজানুর রহমান নামে এক স্কুল শিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে ওই স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা। রোববার (৯ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বালিরটেক বাজারে এ ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান মানিকগঞ্জ সদর উপজেলার খাবাশপুর লাবণ্যপ্রভা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ খাবাশপুর আদর্শ কলেজের দপ্তরী শহিদুল ইসলামের ছেলে।
আহত প্রধান শিক্ষকের ভাই মো. সাইফুল ইসলাম জানান, রোববার দুপুর ১২টার দিকে তার ভাই প্রধান শিক্ষক মিজানুর রহমান স্কুলে আসার জন্য বালিরটেক বাজারে আসেন। এ সময় স্কুলের বহিষ্কৃত ছাত্র রাজু আহমেদ ও তার সহযোগীরা প্রধান শিক্ষককে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে নিউরো সাইন্স হাসপাতালে রেফার্ড করা হয়।
স্কুলের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন জানান, রাজু আহমেদ স্কুলের বিভিন্ন ছাত্রীদের উত্যক্ত করতো। এনিয়ে তাকে সাবধান করা হলেও সে সংশোধন হয়নি। ২০২২ সালে রাজু আহমেদকে ৯ম শ্রেণিতে পড়ার সময় স্কুল থেকে বহিষ্কার করা হয়। রাজুর বাবা শহিদুল ইসলাম খাবাশপুর কলেজের অফিস সহকারী পদে চাকরি করেন।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রউফ সরকার জানান, এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রাজুকে গ্রেপ্তার করার জন্য কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / এমএসএম
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু
কাপ্তাইয়ে অসুস্থ রোগীর পাশে দাঁড়ালেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার দেবতাছড়ি-রৈস্যাবিলি অঞ্চল কমিটি
বারহাট্টায় কাল্ব এর ১৫ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সলঙ্গায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে আবারও চলছে আল -আমীন সামিদুলের চোরাই সিন্ডিকেটসহ ইয়াবা ব্যবসা
মোহনগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের ‘গড়িমসি’
হাটিকুমরুলে মেডিপ্যাথ স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন
শেরপুরে ৩৩ হাজার ১০০ কেজি সরকারি চাল জব্দ: আটক ১
জাতীয় পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক পেলেন রাজারহাট উপজেলার সন্তান তাহসিন আবরার জারিফ
নাঙ্গলকোটে ব্র্যাক ও সেলফের উদ্যোগে কিশোরীদের মাঝে হাঁস মুরগী ও নদগ অর্থ বিতরণ
রায়গঞ্জে ছয় বছরেও চালু হয়নি ২৬ কোটি টাকার পানি সরবরাহ প্রকল্প, সেবা বঞ্চিত ৭'শ গ্রাহক
জুড়ীতে স্ত্রীকে গলা কেটে হত্যা: স্বামী গ্রেফতার
সংখ্যালঘু পরিবার নির্যাতনের অভিযোগে কালিগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ককে শোকজ
কুতুবদিয়া ইউএনওর ইমামতিতে জুমার নামাজ, মুসল্লীদের মাঝে ইতিবাচক সাড়া
Link Copied