ঢাকা রবিবার, ১২ জুলাই, ২০২৬

জনবল সংকটে বিঘ্নিত স্বাস্থ্যসেবা


মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃনাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২৮-৭-২০২১ দুপুর ২:৩০
জন্ম থেকেই যে পঙ্গুত্ব বা অন্ধত্ব নিয়ে পৃথিবীতে আসে তার কখনো ভালোভাবে হাঁটার বা দেখার সাধ পূরণ হয় না। ঠিক তেমনি  অবস্থা নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। উদ্ধোধনের পর খেকেই খু‍ঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্বাস্থ্য ব্যবস্থা। খারিয়াজুরী  স্বাস্থ্য  কমপ্লেক্স ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু করলেও মিলছে না তার সুফল। হাসপাতালে শুরু থেকে অধ্যাবধি এক্স-রে মেশিন, আলট্রাসনোগ্রাফি চালু করা হয়নি জনবলের অভাবে।
 
যদিও বছর দেড়েক আগে ডা. রাজিব হোসেন ভূঁইয়া নিজ উদ্যোগে আলট্রাসনোগ্রাম চালু করে গর্ভবতী মাযেদের সেবা দেয়ার চেষ্টা করেছিলেন। তিনি উচ্চতর ডিগ্রি লাভের জন্য ময়মনসিংহ মেডিকেলে চলে যাওয়ার পর সেটা বন্ধ রয়েছে। গর্ভবতী মহিলারা গর্ভকালীন স্বাস্থ্যসেবা নিতে পারেন না পরীক্ষা-নিরীক্ষার অভাবে। তাছাড়াও জরুরি বিভাগে নেই ইমারজেন্সি মেডিকেল অফিসার। চতুর্থ শ্রণির কর্মচারী দিয়ে চালিয়ে নেয়া হচ্ছে জরুরি সেবা। জরুরি বিভাগে নেই পর্যাপ্ত যন্ত্রপাতি, যার কারণে সাম‍ান্য সমস্যা দেখা দিলেই হাতে নিতে হয় রেফার্ডের কাগজ নেত্রকোনা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজের।
 
জরুরি রোগীর জন্য প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেয়া নৌ অ্যাম্বুল্যান্সটির চাকা ঘোরে না বছরে একবার। নৌ অ্যাম্বুল্যান্সটির জ্বালানি খরচ বেশি হওয়ায় গরিব রোগীদের ব্যয়ভার বহন করা সম্ভব হয় না। যদি কোনো কারণবশত জরুরি রোগী নিয়ে যাত্রা শুরু করে  রাস্তায় যে কোনো মুহূর্তে বন্ধ হযে রোগী নিয়ে বিড়ম্ববনায় পড়তে হয় দক্ষ চালক না থাকার কারণে। আন্তঃবিভাগে ঠিকমতো সেবা পান না ভর্তিকৃত রোগীরা। রাতে পাওয়া যায় না চিকিৎসাসেবায় নিয়োজিত সেবিকাদের।
 
অফিস তথ্যসূত্রে জানা যায়, প্রথম শ্রেণির ১৫ কর্মকর্তার মধ্যে ১০টি পদ শূন্য। দ্বিতীয় শ্রেণির ১৮  জনের মধ্যে ৫টি শূন্য। তৃতীয় শ্রেণির কর্মচারীর ৬৫টি মধ্যে ২০টি পদ শূন্য। এছাড়া চতুর্থ  শ্রেণির ২২  জনের মধ্যে ১৮টি পদ শূন্য। 
 
সরেজমিন জানা যায়, ডা. মো. মিজানুর রহমান খান ( আর্য়ুবেদিক) ২৯ জুন থেকে কর্মস্থলে অনুপস্থিত। তিনি মাঝেমধ্যে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, হারবাল স্যার সব সময থাকেন না। মাসে দুই-তিন দিন থাকেন।
 
কর্তব্যরত ‍এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, আসলেই দুজন মেডিকেল অফিসার দিয়ে হাসপাতাল দেখাশোনা করা খুবই কষ্টকর। আশা রাখি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ ব্যাপারে আশানুরূপ ভূমিকা রাখবেন। 
 
সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপেজলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আতাউল গণি উসমানি বলেন, জনবল সংকঠ নিয়ে মাসিক সভা, ভার্চুয়ালি সভায় এ বিষযে আলোচনা করেছি। স্বাস্থ্য অধিদপ্তরে পরিচালনা করে ডাক্তার কিন্তু নিয়োগ বিষয়টা পরিচালনা করে মন্ত্রণালয়। তাতে আমাদের কিছু করার থাকে না।
 
এ বিষযে সিভিল সার্জন মো. সেলিম মিয়া বলেন, আমরা চেষ্টা করছি জনবল সংকট দূরীারণের। তাছাড়া হাওর এলাকায কেউ আসতে চায় না। তবুও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য চেষ্টা করা হচ্ছে। প্যাথলজি ও ল্যাব অ্যাসিস্ট্যান্সের নিয়োগ প্রক্রিয়াধীন।
 
জনবল সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার, এমনটাই প্রত্যাশা হাওর উপজেলাবাসীর। 

এমএসএম / জামান

মনপুরায় অতি বৃষ্টিতে হুমকির মুখে আমন চাষ, অনিশ্চয়তায় ৫ হাজার একর জমি

এনামের উদ্যোগ, ৩৮ পরিবার পেল সহায়তা

শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা প্রতিষ্ঠান হবে দুর্নীতিমুক্ত ও রাজনৈতিক প্রভাবমুক্ত- সেলিমুজ্জামান এমপি

বেনাপোলে মিথ্যা ঘোষণায় সাড়ে তিন টন সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা)-র চালান জব্দ

আত্রাই-রানীনগরে অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিলেন: এমপি রেজাউল ইসলাম

নড়াইলে বাস-মিনিবাস পরিবহণ মালিক সমিতির নবগঠিত কমিটির অভিষেক

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন