চট্টগ্রামে ভোর রাতে ১৫ মন মাছ চুরির অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় পুকুর থেকে বিভিন্ন প্রজাতির ১৫ মান প্রায় দুই লাখ টাকার মাছ চুরির অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার ভোরে উপজেলার কেলিশহর এলাকায় একটি পুকুরে মাছ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মৃত অমর কৃষ্ণ দে’র পুত্র সুমন দে বাদী হয়ে অরুপ পান্থ, উত্তম পান্থ, পংকজ পান্থ, আশিষ পান্থের বিরুদ্ধে পটিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে, উপজেলার কেলিশহর ইউনিয়নের সুমন দে’র পৈত্রিক একটি পুকুরে দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন। ওই পুকুরে রুই, কাতাল, মৃগেল, নাইলেট্রিকা, ব্রিকেট, কার্পুসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। একটি পক্ষ পুকুরটি তাদের দাবি করায় এ নিয়ে পটিয়া ১ম সিনিয়র সহকারী জজ আদালতে ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পৃথক দুইটি মামলা করেন। যা বর্তমানে চলমান রয়েছে। এর মধ্যে মাছ চুরির ঘটনা ঘটে। মাছ চুরির খবর পেয়ে সুমন দে পুকুর পাড়ে গেলে প্রতিপক্ষ মারধর করাসহ বিভিন্নভাবে হুমকি দেন বলে অভিযোগ। এর আগেও একবার মাছ চুরির ঘটনা ঘটলে পুলিশ মাছ উদ্ধার করে পুকুরে ছেড়ে দেয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, উপজেলার কেলিশহর ইউনিয়নের একটি পুকুর থেকে মাছ চুরির অভিযোগে থানায় একটি অভিযোগ হয়েছে। অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। # ৯.৪.২৩
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও অসহায় পরিবারের মাঝে সহায়তা বিতরণ
নাজিরপুরে তামাকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিতকরণে শিক্ষার্থীদের সচেতনতামূলক পাঠদান
টহল পুলিশের ৫০০ গজের মধ্যেই শিক্ষক ও ব্যবসায়ীকে মারধর করে ছিনতাই
বুদ্ধিপ্রতিবন্ধী নারী অন্তঃসত্ত্বা, তিন প্রতিবেশী চাচার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
উদ্ধারকৃত গরু নিয়ে বিপাকে রাণীনগর থানা পুলিশ, দূষিত হচ্ছে পরিবেশ
পেকুয়ায় যানজট নিরসন, বর্জ্য ব্যবস্থাপনা ও খেলার মাঠ দখলমুক্তির দাবি
নবীনগরে যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর করে বাসা থেকে বের করে দেওয়ার অভিযোগ
নেছারাবাদে সেপটিক ট্যাংকে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ১, হাসপাতালে সহযোগী
বেনাপোল বন্দরে লাগামহীন শুল্ক ফাঁকি অব্যাহত
শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা পদক, শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকাদের পুরস্কৃত
শিবপুরে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
পাবনায় নিখোঁজ শিশু কলির সন্ধানের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন