ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরি থেকে যুবকের মরদেহ উদ্ধার


এস এম জাহাঙ্গীর আলম, খুলনা photo এস এম জাহাঙ্গীর আলম, খুলনা
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৩:২৪

খুলনায় বন্ধ দাদা ম্যাচ ফ্যাক্টরিতে স্বপন ব্যাপারী (৩০) নামে এক যুবক খুন হয়েছে। ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে। তিনি রূপসা বেড়িবাঁধের বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে।

সোমবার (১০ এপ্রিল) সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ ও স্থায়নীয়রা জানায়, বন্ধ থাকা খুলনার দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন ও হোসেন গ্রুপের মধ্য দ্বন্দ্ব চলে আসছে। রাতে তারা চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। হোসেন গ্রুপের দুর্বৃত্তরা স্বপনকে ছুরিকাঘাতে হত্যা করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, সকালে স্বপনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা এখনও মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার