ঢাকা রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

দিয়ার বিল মৎস্য অভয়াশ্রমে চায়না আর কারেন্ট জালে সয়লাব


আবিদ হাসান, হরিরামপুর photo আবিদ হাসান, হরিরামপুর
প্রকাশিত: ১০-৪-২০২৩ দুপুর ৩:৩৫

অর্থনৈকিভাবে পশ্চাৎপদ এলাকার জনগণের দারিদ্র বিমোচন ও জীবিকা নিশ্চিতকরণ প্রকল্প (২য় সংশোধিত)মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের দিয়ার বিল মৎস্য অভয়াশ্রম। ০.৫০ হেক্টর আয়তনে জলাশয়ের অবস্থান দিয়াবাড়ি (আখড়া সংলগ্ন), বাস্তবায়নে হরিরামপুর উপজেলা মৎস্য দপ্তর।

সরেজমিনে, স্থানীয়দের ভাষ্যমতে- এই মৎস্য অভয়াশ্রমে বিভিন্ন মাছ,মাছের পোনা আশ্রয় নেয়, ডিম পারে, আর সেই ডিম থেকে আবার নতুন করে মাছ জন্মায়, ফলে মাছের উৎপাদন বৃদ্ধি পায়, এছারাও অনেক জেলেদের জীবিকা নির্বাহের ব্যবস্থাও হয় বলে এলাকাবাসী স্বস্তি প্রকাশ।গত কয়েক বছর ধরে এই অভয়াশ্রমসহ আশপাশেই কয়েকশত নিষিদ্ধ কারেন্ট ও চায়না দোয়ারী দিয়ে মৎস্য সম্পদ ধ্বংসের আশঙ্কা করছে এলাকাবাসী। নিষিদ্ধ কারেন্ট ও চায়না দোয়ারীতে প্রতিদিন ধরা হচ্ছে দেশিয় প্রজাতির সকল প্রকারের মাছ। যার ফলে বিলুপ্ত হতে পারে দেশিয় প্রজাতির মাছের বংশ, মৎস্য সম্পদ ধ্বংসের আশঙ্কা করছে অনেকেই।

নাম প্রকাশে অনিচ্ছুক দিয়াবাড়ি গ্রামের একজন জানান, অভয়াশ্রমের কমিটি কয়েকজনই তো কারেন্ট আর চায়না দোয়ারী দিয়ে মাছ মারে।দিয়াবাড়ি মৎস্য অভয়াশ্রমের দেখাশোনার দায়িত্বে থাকা রমেশ রাজবংশী বলেন, শত শত চায়না দোয়ারী আর কারেন্ট জাল এই অভয়াশ্রমে পাতা রয়েছে। আমরা নিষেধ করলেও কেউ শোনে না।একই গ্রামে সুরেন্দ্র রাজবংশী বলেন, আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করতেছি। আর যাদের দেখার কথা, তারাতো দেখে না।

একই এলাকার জলিমদ্দিন দুঃখ প্রকাশ করে বলেন, এরা পেটের দায়ে চায়না আর কারেন্ট জাল দিয়ে মাছ মারে। যারা দেখার তারাতো আর এখানে এসে দেখেনা। যা হবার তাই হবে। আমরাই ভাল না। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরমান আলী বলেন, দিয়াবাড়ি মৎস্য অভায়শ্রম সম্পর্কে আমি তেমন কিছু জানিনা। মাত্র অল্প কয়েকদিন হয় আমি এই উপজেলায় চাকরিতে যোগদান করেছি। আমি বিষয়টি ভালোভাবে জেনেই পদক্ষেপ গ্রহণ করবো।

এমএসএম / এমএসএম

মান্দায় আইওরপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

বিলাইছড়িতে ৫৪ বস্তা ইউরিয়া সারসহ একজন আটক

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

আশুগঞ্জে শিশু মাহিদা ধর্ষণ ও হত্যা: অভিযুক্ত জাহিদুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কোথায় আছে মিরা, বেঁচে আছে তো? নিখোঁজ স্কুলছাত্রীকে উদ্ধারের আকুতি বাবার

ঈশ্বরদীতে বসতবাড়ি ভাঙচুর ও জমি দখলের চেষ্টার অভিযোগ

আত্রাইয়ে ঐতিহ্যবাহী আহসানগঞ্জকে আধুনিক মডেল স্টেশন করা ও ট্রেনের স্টপেজের দাবিতে আলোচনা সভা

নেত্রকোণার দুর্গাপুরে বইয়ের নেশায় আলোর ফেরিওয়ালা নাজমুল হুদা সারোয়ার

সিংড়ায় সার সংকট, খোলা বাজারে ও পর্যাপ্ত সার নাই

যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, বিপাকে সাধারণ মানুষ

খাগড়াছড়িতে মালবাহী জীপ খাদে পড়ে চালক নিহত

মুকসুদপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদকের পিতার কবর জিয়ারত করলেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা

অযোগ্যকে জাতির গাঢ়ে বসিয়ে তামাশা করেছে বর্তমান সরকার- বড়লেখায় শিবির সভাপতি