ডিএমপির ডেমরা যাত্রাবাড়ী এলাকায় ঈদের বিশেষ নিরাপত্তায় পুলিশের মহড়া
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ডিএমপির ডেমরা- যাত্রাবাড়ি থানা এলাকায় যাতে কোনো প্রকার চুরি, ডাকাতি, ছিনতাই, ইভটিজিং ও অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সে জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে গতকাল ৯ এপ্রিল রবিবার বিকালে ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জিয়াউল আহসান তালুকদারের নেতৃত্বে ডেমরা- যাত্রাবাড়ী এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানে যাত্রাবাড়ী ও ডেমরা থানা পুলিশ নিরাপত্ত মহড়া দেয়। এ সময় নিরাপত্তা মহারায় অংশ নেয় যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম,এবং ডেমরা থানার পরিদর্শক (অপারেশন)সুব্রত কুমার পোদ্দার। পুলিশ সদস্যরা এ সময় সতর্ক অবস্থানে থেকে বিভিন্ন শপিংমল প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করেন। পুলিশি নজরদারি বৃদ্ধির পাশাপাশি নগরবাসীর নিরাপত্তায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে পুলিশ।
ডেমরা থানার পরিদর্শক (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার দৈনিক সকালের সময় কে বলেন, (ওয়ারী) বিভাগের উপ-পুলিশ কমিশনার মহোদয় এবং ডেমরা থানার ওসি স্যারের নির্দেশে অপরাধ রোধ করতে আমরা ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছি। গুরুত্বপূর্ণ স্থান, মার্কেট, বিপনী বিতানগুলোসহ রাস্তায় রাস্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied