২৭ দিনের বন্ধে যাচ্ছে কুবি
বাংলা নববর্ষ, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল ফিতর, মে দিবস ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২৭ দিনের ছুটি শুরু হচ্ছে আজ থেকে। এই ২৭ দিন বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। সোমবার (১০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আমিরুল হক চৌধুরী।
মো. আমিরুল হক চৌধুরী বলেন, ১০ এপ্রিল সোমবার থেকে ৬ মে শনিবার পর্যন্ত একাডেমি কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া ১৬ এপ্রিল রোববার থেকে ২ মে মঙ্গলবার পর্যন্ত প্রশাসনিক ছুটি।
তবে ৩ মে একদিনের জন্য প্রশাসনিক কার্যক্রম চালু হলেও ৪-৬ মে পর্যন্ত বুদ্ধপূর্ণিমা ও শুক্র-শনিবারের বন্ধ থাকায় ৭ মে রবিবার থেকে নিয়মিত একাডেমি ও প্রশাসনিক কার্যক্রম চালু হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো কতদিন পর্যন্ত খোলা থাকবে সে বিষয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মো: মোকাদ্দেস-উল-ইসলাম।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied