ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

১০০ শতাংশ লাভে জুতা বিক্রি: নোয়াখালীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১০-৪-২০২৩ বিকাল ৫:১২

নোয়াখালীতে ১০০ শতাংশ লাভে জুতা বিক্রি করায় দুটি জুতার শোরুমকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক কাওছার মিয়ার নেতৃত্বে জেলার মাইজদী বাজারে এ অভিযান চালানো হয়।

সহকারী পরিচালক কাওছার মিয়া বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জেলার মাইজদী বাজারে জুতা এবং কাপড়ের শোরুমে ভোক্তা অধিদফতর অভিযান চালায়। এ সময় সদর উপজেলার সুপার মার্কেটে ভোক্তা অধিদফতরের অভিযানে বেশি দামে জুতা বিক্রি করায়  অ্যাবি ও গেইট মহল সুজ নামে দুটি প্রতিষ্ঠানকে ৫হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়। অপরদিকে, একই অভিযোগে গালিব কাপড়ের শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। অপর এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ৬৯০  টাকার জুতা বিক্রি করা হচ্ছে ১৩৫০-১৪০০টাকায়। 

এ সময় অভিযান পরিচালনায় সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. শওকত আলী এবং সুধারাম মডেল থানা পুলিশ।

এমএসএম / এমএসএম

নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন

নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান 

ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন

নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ

আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান

বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার

হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন

আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন

শালিখায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে শিক্ষকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত