নোয়াখালীতে মাকে জিম্মি করে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার ৮
নোয়াখালীর কবিরহাট উপজেলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় ৮যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো.সুমন (৪০), হাছান (২০),আলাউদ্দিন প্রকাশ ইমন (২৫) মিজানুর রহমান ওরফে মিজান (২৮) আব্দুর রহিম (২০) মো.সোহাগ (২৮) মো.ইয়াছিন আরাফাত সাকিব (২৩) সাবের হোসেন ওরফে সাব্বির (২১)।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, একই দিন ভোর সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি হায়েস তল্লাশী করে কুমিল্লা জেলার দাউদকান্দি ব্রিজের সামনে থেকে আসামিদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তাকে স্কুলে আসা যাওয়ার পথে প্রায় উত্তক্ত্য করত একই এলাকার সুমন। একই সাথে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল। গতকাল সোমবার সন্ধ্যায় ইফতারের সময় উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে ভিকটিমের বাড়িতে যায় সুমন ও তার ৪-৫জন সাঙ্গপাঙ্গ। এ সময় তারা ভিকটিমের মা ও ভাবিকে মারধর করে মোবাইল ফোন, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ওই ছাত্রীকে অপহরণ করে তুলে নিয়ে যায়। এ ঘটনায় ওই দিন রাতেই পুলিশের জরুরী সেবা ৯৯৯এ কল করে কবিরহাট থানা পুলিশের সহযোগিতায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এসব তথ্য নিশ্চিত করে কবিরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, পুলিশ ভিকটিমকে উদ্ধার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এমএসএম / এমএসএম
নাজিরপুরের শেখমাটিয়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান বিএনপির সাবেক ছাত্রনেতা রেজাউল করিম লিটন
নেত্রকোণায় সাবেক এমপি আবু আব্বাস এর মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
ধামইরহাটে গভীর রাতে মোবাইল কোর্টে ২ মাদকসেবীকে অর্থ ও কারাদণ্ড প্রদান
ধামইরহাটে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদযাপন
নওগাঁর নিয়ামতপুরে আইন অমান্য করে বহাল তবিয়তে জেলখাটা নায়েব: নেপথ্যে এসিল্যান্ডের মদদের অভিযোগ
আদমদীঘিতে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিক্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
জনবান্ধব সেবার নতুন দিগন্ত উন্মোচন করলেন এসিল্যান্ড রাফিউর রহমান
বাগেরহাটে হিন্দু সম্প্রদায়ের জমি জোর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
লালমনিরহাটে সীমান্তে পিস্তল ও গুলি উদ্ধার
হাটহাজারীতে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা
সিংড়ায় অসহায় দুই পরিবারের পাশে উপজেলা প্রশাসন
আদমদীঘি জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ কারখানা বিকট শব্দে পরিবেশ দুষন