কয়রায় পুলিশি তৎপরতা জোরদার
পবিত্র ঈদুল ফিতর কে সামনে রেখে বিশেষ করে জনসাধারণের সাচ্ছন্দ্যে চলাচল,আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষে কয়রা থানা পুলিশ পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উপজেলার গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে। অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে খুলনা জেলা পুলিশ সুপার মোঃ মাহবুব হাসানের দিক নির্দেশনায় নিরলস ভাবে কাজসহ পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছে কয়রা থানা পুলিশ।
জানা গেছে, কয়রার গুরুত্বপূর্ণ স্থাপনা ও পবিত্র রমজান ও ঈদকে ঘিরে কিছু কিছু অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পায়। যেমন,চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকার বিস্তার, ভেজাল খাদ্য বিক্রি, অনলাইন প্রতারণা ইত্যাদি। এই সব অপরাধ ও অপরাধীদের দমনে এ সময় পুলিশি তৎপরতা বৃদ্ধি করে পুলিশের পক্ষ থেকে মাইকিং, গুরুত্বপূর্ণ জায়গায় সচেতনতা সভা অব্যাহত রেখেছে পুলিশ। বাড়ানো হয়েছে তদারকি ও নজরদারী। উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে সন্দেহ ভাজনদের তল্লাশী করা হচ্ছে। চলছে অপরাধ দমন অভিযান। সব মিলিয়ে থানা পুলিশ বেশ তৎপর। এ ব্যাপারে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) বলেন, ঈদকে সামনে রেখে ও পবিত্র এই রোজার মাসে অপরাধ ও অপরাধীদের দমনে সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান স্যারের দিক নির্দেশনায় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সকল যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে ও আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা প্রস্তুত। অপরাধ দমনে পুলিশি অভিযান, তল্লাশী ও নজরদারী অব্যাহত রয়েছে। বিশেষ করে যাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন,দয়া করে সাবধানতা অবলম্বন করুন, প্রতারক থেকে সাবধান থাকুন এবং নিরাপদ থাকুন। কয়রা থানা পুলিশ সর্বদা আপনার নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার করছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা
কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ
বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ
শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক
শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ
আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী
চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন
নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও
চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!
বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক